শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
কোরআন শরিফের কপি বেশ পুরোনো হয়ে গেলে করণীয়

কোরআন শরিফের কপি বেশ পুরোনো হয়ে গেলে করণীয়

Sharing is caring!

প্রশ্ন: আমাদের বাড়িতে কয়েকটি পুরোনো কোরআন শরিফ রয়েছে। পাশাপাশি বাড়ির মসজিদেও কোরআন কারিমের পুরাতন বেশ কিছু কপি আছে। সেগুলো খুবই পুরোনো হয়ে গেছে। ফলে এখন আর পড়ার উপযুক্ত নেই। ভীষণ জরাজীর্ণ হয়ে এসেছে।

আমার জানার বিষয় হলো, আমরা যদি কোরআনের পুরাতন কপিগুলো সরিয়ে নতুন কপি সরবরাহ করতে চাই, তাহলে আমাদের করণীয় কী? জানিয়ে উপকৃত করবেন। ধন্যবাদ।

উত্তর: পবিত্র কোরআনের পুরাতন কপিগুলো তেলাওয়াতের অনুপযুক্ত হয়ে গেলে যত্ন করে সরিয়ে নিতে হবে। এরপর পবিত্র ও পরিচ্ছন্ন কাপড়ে পেঁচিয়ে মাটিতে পুঁতে ফেলতে হবে। তবে এমন জায়গায় দাফন (পুঁতে) করতে হবে, যেখানে মানুষের চলাচল নেই।

ইতিহাসের গ্রন্থগুলোতে রয়েছে, পবিত্র কোরআনের পাতা পুরাতন হয়ে গেলে, সাহাবায়ে কেরাম তা মাটিতে পুঁতে ফেলার আদেশ দিতেন। (ফাজাইলুল কোরআন, বর্ণনা : ৬৫)

আর যদি পুঁতে ফেলা সম্ভব না হয়, তাহলে ভারী কোনো বস্তুর সঙ্গে বেঁধে গভীর কোনো জলাশয়ে ডুবিয়ে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে, কোরআনের সঙ্গে যেন কোনো ধরনের অসম্মানজনক কাজ না হয়।

সূত্র: রদ্দুল মুহতার: ১/১৭৭; আল-বিনায়া: ১৪/৫৮০; শরহুস সিয়ারিল কাবির; লিস-সারাখসি : ৩/১৪২; ফাতাওয়া সিরাজিয়া, পৃষ্ঠা: ৭১; ফাতাওয়া তাতারখানিয়া : ১৮/৬৮; মুখতারাতুন নাওয়াজিল : ৩/৯৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD