মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে বিষপানে দুইজনের মৃত্যু

বরিশালে বিষপানে দুইজনের মৃত্যু

Sharing is caring!

পারিবারিক কলহসহ বিভিন্ন কারণে জেলার আগৈলঝাড়া উপজেলায় আত্মহত্যার জন্য তিনজনে বিষপান করেছে। এরমধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার কোদালধোয়া গ্রামের সুশান্ত সরকারের স্ত্রী সীমা সরকার (২৬) শ্বশুর পরিবারের সাথে ঝগড়া করে। পরবর্তীতে সবার
অজান্তে সীমা অভিমান করে বিষপান করে। মুমূর্ষ অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও তাৎক্ষনিক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে সীমার মৃত্যু হয়।

অপরদিকে উপজেলার আমবৌলা গ্রামের হাফিজ তাজ তার প্রথম স্ত্রী এক সন্তানের জননী রাফিজা বেগমকে (২৭) না জানিয়ে দ্বিতীয় বিয়ে করায় অভিমান করে গত বৃহস্পতিবার
রাফিজা বিষপান করে। তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার বিকেলে রাফিজা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এছাড়া শনিবার সকালে খাজুরিয়া গ্রামের হেলাল গাজীর কলেজ পড়–য়া পুত্র মাইনুল গাজী (২২) পরিবারের সদস্যদের সাথে অভিমান করে বিষপান করেছে। তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD