মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
৩০ হাজার নেতাকর্মীর সমাগম হবে সম্মেলনে : মেয়র সাদিক

৩০ হাজার নেতাকর্মীর সমাগম হবে সম্মেলনে : মেয়র সাদিক

Sharing is caring!

বরিশাল মহানগর আওয়ামী লীগের সম্মেলনে ৩০ হাজার নেতাকর্মীর সমাগম হবে বলে আশা প্রকাশ করেছেন সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু উদ‌্যানে সম্মেলন উপলক্ষে মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, সম্মেলন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়াও মহিলাদের জন্য আলাদা স্থান নির্ধারন করা হয়েছে।

মেয়র বলেন, দলের জন্য কাজ করতে হলে পদ পদবীর দরকার হয় না। আমি কোনো পদ পদবী চাচ্ছি না। মহানগর আওয়ামী লীগকে সু সংগঠিত করতে যা দরকার সেটাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ করবেন বলে আশাবাদী।

বরিশাল মহানগরের ত্রি বার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সব সময়ই স্বচ্ছতা নিয়ে কাজ করে। বরিশাল মহানগরে ৩৭১ জন কাউন্সিলর রয়েছে, তারাই ডিসিশন নিবেন কাদের নেতৃত্বে আনা হবে।

তিনি বলেন, আওয়ামী লীগে অনেক লোকের সমাগম ঘটেছে। যে কারণে পদ প্রত‌্যাশীদের সংখ্যাও বেড়েছে। অনেকে রয়েছেন যাদের সভাপতি এবং সম্পাদক হওয়ার যোগ্যতা রয়েছে। এখানে ওপেন বিষয়, যে কেউ প্রার্থী হতে পারছেন। কিন্তু তাদের নির্বাচন করবেন কাউন্সিলররা।

সংবাদ সম্মেলনে মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আফজালুল করিম, সাইদুর রহমান রিন্টু এবং সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীরসহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ‌্য, সর্বশেষ ২০১২ সালে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সম্মেলনে তৎকালীন সিটি মেয়র শওকত হোসেন হিরন মহানগর সভাপতি মনোনীত হয়েছিলেন। জেলা আওয়ামী লীগের সভাপতি মনোনীত হন আবুল হাসনাত আবদুল্লাহ। এরপর ২০১৬ সালে মহানগর আওয়ামী লীগের কমিটি গঠন করা হলেও সম্মেলন অনুষ্ঠিত হয়নি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD