মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে জাতীয় আয়কর দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশালে জাতীয় আয়কর দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Sharing is caring!

“আয়করে প্রবৃদ্ধি,দেশ ও দশের সমৃদ্ধি” এই স্লোগান কে সামনে রেখে বরিশালে জাতীয় আয়কর দিবস পালিত হয়েছে।

শনিবার ( ৩০ নভেম্বর)  সকাল ১০ টায়  দিবসটি পালন উপলক্ষে নগরীর কর ভবন সামনে থেকে একটি বণার্ঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কর ভবন চত্বরে এসে শেষ হয়। 

র‍্যালীতে বরিশাল চেম্বার অব কর্মাসের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বরিশাল কর অঞ্চলের কর কমিশনার মোঃ খাইরুল ইসলাম, অতিরিক্ত কর কমিশনার মোঃ আবুল বাশার আকন, যুগ্ন কর কমিশনার মোঃ লুৎফর রহমান,উপ-কর কমিশনার আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

র‍্যালী শেষে কর ভবন চত্বরে দিবসটি গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  কর কমিশনার মোঃ খাইরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তরা বলেন, নিয়মিত কর পরিশোধ করার মাধ্যমে দেশ ও দশের সমৃদ্ধি বয়ে আনবে। কেননা আয়কর পরিশোধের মধ্যেই  অর্থনৈতিক মুক্তি রয়েছে। 

বক্তরা আরো বলেন, দেশের ব্যাংক ও বীমাগুলোর হিসেবে- নিকেশ স্বচ্ছতা না থাকায় আয়কর  আদায় করা চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।  ফলে সরকার প্রতি বছরই রাজস্ব হারাচ্ছে। তারপরও দেশে কয়েক বছরের তুলনায় আয়কর আদায় বৃদ্ধি পেয়েছে। করদাতারা নিয়মিত কর পরিশোধ করছে বলেই দেশের অর্থনৈতিক অবস্থা উন্নতি হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD