মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বিসিসিতে হোল্ডিং কর নির্ধারণে অনিয়ম : চিফ এ্যাসেসর বরখাস্ত

বিসিসিতে হোল্ডিং কর নির্ধারণে অনিয়ম : চিফ এ্যাসেসর বরখাস্ত

Sharing is caring!

হোল্ডিং কর নির্ধারনে নানা অনিয়মের অভিযোগ পেয়ে ওই সকল অভিযোগ খতিয়ে দেখতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নিজেই উদ্যোগী হয়েছেন। তার এ উদ্যোগের ফলে বেরিয়ে আসতে শুরু করেছে চাঞ্চল্যকর তথ্য। ইতোমধ্যে অনিয়মের আশ্রয় নেয়াসহ চাকুরী বিধিমালা ভঙ্গের অভিযোগ প্রমানিত হওয়ায় বরিশাল সিটি কর্পোরেশনের চিফ এ্যাসেসর আ.ন. ম মোশফেক আহসান আজমকে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এছাড়া একই অপরাধে কেন তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের হবেনা তা ৭ কার্যদিবসের মধ্যে জানাতে নির্দেশ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ সংক্রান্ত এক অফিস আদেশ প্রদান করেছেন।

ওই আদেশ সূত্রে জানা গেছে, চিফ এ্যাসেসরের দায়িত্ব পালনকালে মোশফেক আজম উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিভিন্ন সময়ে একক ক্ষমতাবলে কর নির্ধারন বোর্ড বসিয়ে অবৈধভাবে কর ধার্য করেছেন। যা বিসিসির চাকুরী বিধিমালার ৩৮ এর ( খ) ধারার অপরাধ। এছাড়া মোশফেক আজমের বিরুদ্ধে দায়িত্ব পালনকালে নানা অনিয়মের অভিযোগ রয়েছে।

শুক্রবার বিসিসির জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, হোল্ডিং কর নির্ধারনের বিষয়ে সংক্ষুদ্ধ কয়েকজন গ্রাহক এব্যাপারে অনিয়মের নানা অভিযোগ তুলে মেয়র বরাবর আবেদন করেন। আবেদনের বিষয়টি গুরুত্বের সাথে দেখে মেয়র সেরনিয়াবাত সাদিক এব্যাপারে নিজেই তদন্ত শুরু করেন। প্রাথমিক তদন্তেই ব্যাপক অনিয়মের বিষয়টি তার সামনে চলে আসে।

তদন্তে দেখা যায়, হোল্ডিং কর নির্ধারনে অনেক ক্ষেত্রে কোন নিয়ম নীতি ও আইনের তোয়াক্কা করা হয়নি। কোন কোন ক্ষেত্রে স্থাপনার পরিবর্তন না হলেও গ্রাহককে নোটিশ দিয়ে তাদের করের পরিমান কয়েক শত গুন বাড়িয়ে দেয়া হয়েছে। মেয়র এব্যাপারে কর ধার্য্য শাখার সংশ্লিষ্টদের সাথে কথা বলেন এবং ফাইল তলব করেন। এব্যাপারে চিফ এ্যাসেসরের দায়িত্বে থাকা মোশফেক আজম কোন সদুত্তর না দিয়ে নিজের দোষ ঢাকতে গনমাধ্যম কর্মীদের কাছে বক্তব্য প্রদান করেন।

জনসংযোগ কর্মকর্তা বলেন, অনিয়মের তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত মেয়র মহোদয় কর নির্ধারন বোর্ড কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করেছেন। এব্যাপারে মেয়রের বক্তব্য হচ্ছে অনিয়ম করে কেউ পার পাবেনা। তদন্তে অনিয়মের ক্ষেত্রে আর কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধেও বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি বিসিসির কারো ভুলে কোন গ্রাহক ক্ষতিগ্রস্ত হলে সেই গ্রাহকের দেয়া অভিযোগ আমলে নিয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

জানা গেছে তদন্ত কাজ শেষ হলে আরো কয়েকজনের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD