শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে ট্রেড ইউনিয়নের সম্মেলন : লাল পতাকা মিছিল

বরিশালে ট্রেড ইউনিয়নের সম্মেলন : লাল পতাকা মিছিল

Sharing is caring!

বরিশালে দোকান কর্মচারীসহ বেসরকারী শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের নিয়োগপত্র,ন্যুনতম মজুরী ১৬ হাজার টাকা বস্তিবাসীদের স্ব স্ব স্থানে বন্দোবস্ত,ষাটোর্ধ শ্রমিকদের পেনশন, অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের সরকারী তালিকাভূক্ত করণ এবংবাড়ি ভাড়া,শিক্ষা,চিকিৎসা ব্যয় কমানো সহ ১৫ দফা দাবীতে ১৪৩ম বাংলাদেশ শ্রমিক ট্রেড ইউনিয়ন জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১ টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে সম্মেলন সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে সম্মেলন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুব আলম, বিশেষ অতিথি কেন্দ্রীয় সংগঠক মোঃ হাফিজুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য ও শ্রমিক নেতা এ্যাড. একে আজাদ ও বরিশাল সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) সাধারন সম্পাদক স্বপন খন্দকার।

এসময় আরো বক্তব্য রাখেন স্বপন দত্ত, মোঃ নান্নুমিয়া, খাদিজা বেগম বিনতা, সামসুল আলম খান,জোছনা বেগম,আলাউদ্দিন মোল্লা,আখতার হোসেন স্বপ্রু, নুর হোসেন হাওলাদার ও তুষার সেনপ্রমুখ।এর পূর্বে টাউনহল চত্বরে জাতীয় সংগিত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও ট্রেড ইউনিয়নের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্ধোধন করেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুব আলম।এতে বরিশাল নগরের বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা অংশ গ্রহন করে।

পরে নগরীতেশ্রমিক সদস্যরা সম্মেলন সমাবেশস্থল থেকে লাল পতাকা মিছিল বের করে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সভাস্থলে এসে শেষ করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD