রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
পেঁয়াজশূন্য বাগেরহাটের বাজার

পেঁয়াজশূন্য বাগেরহাটের বাজার

Sharing is caring!

অনলাইন ডেক্স:বাগেরহাটের অধিকাংশ বাজারগুলোতে পেঁয়াজ বিক্রি বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। ফলে জেলার বেশিরভাগ বাজারে পেঁয়াজ নেই। দামকে মূখ্য বিবেচনা না করে, বাজারে পেঁয়াজ কিনতে গেলেও খালি হাতে ফিরতে হচ্ছে ক্রেতাদের। ফলে বাজারে পেঁয়াজ না পেয়ে ক্রেতাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

এদিকে পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজ বিক্রির তারতম্য দেখে প্রশাসনের চাপে এটি বিক্রি বন্ধ রেখেছেন বলে দাবি ব্যবসায়ীদের।

অপরদিকে জেলা বাজার কর্মকর্তারা বলছেন নতুন পেঁয়াজ বাজারে উঠলেই চলমান সংকট কেটে যাবে।

সোমবার (২৫ নভেম্বর) সকালে বাগেরহাট শহরের কাঁচা বাজার ঘুরে দেখা দেখা যায়, কোনো দোকানে পেঁয়াজ নেই। ক্রেতারা পেঁয়াজ কিনতে না পেরে ফিরে যাচ্ছেন। এমনকি আড়তদারদের ঘর বা গোডাউনেও পেঁয়াজ নেই। তবে রসুন, মরিচ, মিষ্টি কুমড়া, টমেটো, আলুসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ রয়েছে। যেসব দোকানের সামনে বড় ঝুড়িতে নিয়মিত পেঁয়াজ রাখা থাকতো, সেসব দোকানের সামনে পেঁয়াজের ঝুড়িও নেই। তবে, কোনো কোনো দোকানি খুব গোপনে ৩শ টাকা কেজি দরে কিছু পেঁয়াজ বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে।দোকানে পেঁয়াজ নেই।গোপাল নামে একজন ক্রেতা বলেন, বাগেরহাটের বাজারে দফায়-দফায় পেঁয়াজের দাম বাড়ছে। আমরা মেনে নিয়েছি। কিন্তু আজ এসে দেখি একেবারেই পেঁয়াজ নেই। এতে আমি খুব অবাক হয়েছি।

নাসিমা বেগম নামে আরেক ক্রেতা বলেন, তিনদিন আগে বাজার থেকে ২৩০ টাকা কেজিতে দেশী পেঁয়াজ কিনেছি। দাম বেশি থাকায় বেশি নিতে পারিনি। তাই ফের পেঁয়াজ কিনতে এসেছি। কিন্তু, বাজারে এসে দেখি কোনো দোকানে পেঁয়াজ নেই।

খুচরা ব্যবসায়ী মো. হানিফ বলেন, পাইকারি ব্যবসায়ী ও আড়তে পেঁয়াজ নেই। ফলে ক্রেতাদের কাছে পেঁয়াজ বিক্রি করতে পারছি না। এজন্য বাজারে পেঁয়াজ নেই। রোববার (২৪ নভেম্বর) বিকেলে জেলার অন্যতম বড় বাজার মোরেলগঞ্জ বাজারে পেঁয়াজের ভয়াবহ সংকট দেখা যায়। কোনো দোকানেই পাওয়া যায়নি পেঁয়াজ।

কাঁচা বাজারের ওহাব স্টোরের আজিম বলেন, কয়েকদিন ধরে পেঁয়াজের ব্যাপারে প্রশাসন খুব সোচ্চার। প্রশাসন থেকে বলা হয়েছে ১শ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করতে। কিন্তু পাইকারি বাজার থেকে ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে কিনতে হয়। এত লোকসান করে কীভাবে পেঁয়াজ বিক্রি করব?

আরেক দোকানি কবির হোসেন বলেন, দাম বেশি। তাই পাঁচদিন ধরে পেঁয়াজ বিক্রি করি না।

এ চিত্র শুধু বাগেরহাট শহর আর মোরেলগঞ্জ নয়। জেলার কচুয়া, সাইনবোর্ড, বাধাল, চিতলমারী, মোল্লাহাট, ফকিরহাট, রামপাল, মোংলাসহ বড়-ছোট বাজারগুলো পেঁয়াজের চিত্র একই রকমের। তবে, স্থানীয় কিছু চাষির ক্ষেতে হওয়া আগাম পেঁয়াজের কালি বাজারে আসতে শুরু করেছে। তার কেজিও পেঁয়াজের থেকে নেহাত কম নয়।

বাগেরহাট জেলা বাজার কর্মকর্তা মো. লিয়াকত আলী মোল্লা বলেন, শুধু বাগেরহাট নয়, সারাদেশেই পেঁয়াজের সংকট রয়েছে। আগামী ১৫-২০ দিনের মধ্যে বাজারে নতুন দেশীয় পেঁয়াজ উঠলে বাগেরহাটে এটির সংকট কেটে যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD