মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
র‌্যাবের অভিযানে জেএমবি সদস্য আটক

র‌্যাবের অভিযানে জেএমবি সদস্য আটক

Sharing is caring!

বরিশাল: ঢাকার কেরানীগঞ্জ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য ইব্রাহিম খলিলকে (৩১) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) র‌্যাব-৮ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকার কেরানীগঞ্জ অভিযান চালিয়ে জেএমবির সক্রিয় সদস্য ইব্রাহিম খলিলকে আটক করেছেন র‌্যাব ৮ এর সদস্যরা। ইব্রাহিম বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা। তিনি দাওয়াতি শাখার একজন সক্রিয় সদস্য।

জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছেন জেএমবির দাওয়াতি শাখার একজন সক্রিয় সদস্য তিনি। ঢাকায় শিক্ষাজীবন শুরুসহ কামিল পর্যন্ত লেখাপড়া করেছেন। ঢাকার একটি মসজিদে ইমামতির মাধ্যমে কর্মজীবন শুরু করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইব্রাহিম র‌্যাবের হাতে আটক হওয়া জেএমবির সক্রিয় সদস্য সুলতান নাসির উদ্দিনের সান্নিধ্যে জেএমবি কর্মকাণ্ডে অনুপ্রানিত হয়। এরপর দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, বরগুনাসহ দেশের বিভিন্নস্থানে ভ্রমণ করেন।

বর্তমানে ইব্রাহিম নিজের পেশার আড়ালে ছদ্মবেশে দেশব্যাপী উগ্রপন্থি কর্মকাণ্ড গুছিয়ে আনতে পরিকল্পনা মোতাবেক কাজ করে আসছিলো। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD