রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
‘তালেবানের গুলিতে’ মার্কিন হেলিকপ্টার ভূপাতিত, ২ সেনা নিহত

‘তালেবানের গুলিতে’ মার্কিন হেলিকপ্টার ভূপাতিত, ২ সেনা নিহত

Sharing is caring!

আফগানিস্তানের পূর্বাঞ্চলে লোগার প্রদেশে গুলি করে একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার দাবি জানিয়েছে তালেবান বিদ্রোহীরা।

অন্যদিকে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনা কর্মকর্তার প্রাণহানির সত্যতা নিশ্চিত করলেও প্রাথমিকভাবে তালেবান গোষ্ঠীর দাবি অস্বীকার করেছে মার্কিন বাহিনী।

এ ঘটনার পর আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, বুধবার (২০ নভেম্বর) হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই মার্কিন কর্মকর্তা নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। তবে শত্রুপক্ষের হামলায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়নি বলেই প্রাথমিক তদন্তে দেখা গেছে। মার্কিন সামরিক বিভাগের নীতি অনুসারে প্রাথমিকভাবে নিহতদের নাম প্রকাশ করা হয়নি।

এদিকে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে জানান, লোগার প্রদেশের পানগ্রাম অঞ্চলে গুলি করে একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করেছে তালেবান বিদ্রোহীরা। এসময় হেলিকপ্টারটি তালেবান যোদ্ধাদের একটি আস্তানায় অভিযান চালানোর চেষ্টা করছিল বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD