শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে দিনমজুর ইদ্রিস হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

বরিশালে দিনমজুর ইদ্রিস হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

Sharing is caring!

বরিশালের মেহেন্দিগঞ্জে দিনমজুর ইদ্রিস মাঝি হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে বরিশালের জেলা ও দায়েরা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মেহেন্দিগঞ্জের লস্করপুর এলাকার ইকবাল মাহামুদ ওরফে ইকবাল ও তার বোনের জামাই মাসুদুল ইসলাম ওরফে মাসুদ।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্তদের মধ্যে ইকবাল উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন। তাই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

তিনি আরও জানান, মামলায় বাকি পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।

এদিকে, মামলা সূত্রে জানা গেছে, আসামিদের সঙ্গে খুন হওয়া ইদ্রিসের জমিজমা নিয়ে বিরোধ ছিল। যার সূত্র ধরে ২০১৫ সালের ১২ জুন ভোরে আসামিরা ইদ্রিসের ঘরের ভেতর ঢুকে তাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত ইদ্রিসের বোন মেহেন্দিগঞ্জের চরহোগলা এলাকার খলিল চৌকিদারের স্ত্রী ছকিনা খাতুন বাদী হয়ে পাঁচজন নামধারী ও চার/পাঁচ অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।

মামলায় জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. খলিলুর রহমান ২০১৬ সালের ৮ মে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার এ রায় দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD