শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে মওলানা ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন

বরিশালে মওলানা ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন

Sharing is caring!

বরিশালে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) সকালে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে ভাসানীর প্রতিকৃতিতে জনতার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন দেওয়ান আবদুর রশিদ নীলুর নেতৃত্বে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখা, আরিফুর রহমান মিরাজের নেতৃত্বে গণসংহতি আন্দোলন বরিশাল সদর উপজেলা শাখা, নবীন আহম্মদের নেতৃত্বে বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা শাখা, ইয়াসমিন সুলতানার নেতৃত্বে মওলানা ভাসানী পাঠাগার, রাইদুল ইসলাম সাকিবের নেতৃত্বে বাংলাদেশ ছাত্র ফেডারেশন সিটি কলেজ শাখা, অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুলের নেতৃত্বে ভাসানী অনুসারী পরিষদ। মাস্টার নুরুল ইসলামের নেতৃত্বে ঐক্য ন্যাপ, ডা. মনিষা চক্রবর্তীর নেতৃত্বে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। এছাড়া শ্রদ্ধা নিবেদন করেন আনলাইন প্রেস ইউনিটির বরিশাল জেলার সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান, সাংবাদিক সমন্বয় পরিষদ বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক অলিউল ইসলাম অলি, বরিশাল ফটো সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপু ইসলামসহ বরিশালের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

শ্রদ্ধা নিবেদন শেষে দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় মওলানা ভাসানী রাজনীতি খুবই প্রাসঙ্গিক। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন মওলানা ভাসানী দেখেছিলেন তা বাস্তবায়নের মধ্য দিয়ে তার প্রতি যথাযথ শ্রদ্ধা জানানো সম্ভব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD