রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে বাংলাদেশ

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে বাংলাদেশ

Sharing is caring!

প্রথম দিনের ব্যাটিং ব্যর্থতা, দ্বিতীয় দিনের ছন্দহীন বোলিংয়ে হতাশার দিন কাটানোর পর তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমেছে সফরকারী বাংলাদেশ। তৃতীয় দিন ভারত ব্যাটিংয়ে না নেমে ইনিংস ঘোষণা করে।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে প্রথম ইনিংসে মুমিনুল-মুশফিকরা অলআউট হয় মাত্র ১৫০ রানে। সেখানে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ভারতের ওপেনার মায়াঙ্ক আগরওয়াল একাই করেছেন ২৪৩ রান।

ইন্দোরে ভারতীয় এই ওপেনারের ডাবল সেঞ্চুরি আর চেতশ্বর পূজারা-আজিঙ্কা রাহানে-রবীন্দ্র জাদেজার ফিফটিতে রানের পাহাড় গড়ে টিম ইন্ডিয়া। দ্বিতীয় দিন শেষে ১১৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ভারত তোলে ৪৯৩ রান। তাতে বাংলাদেশের থেকে এগিয়ে থাকে ৩৪৩ রান।

চেতশ্বর পুজারা (৫৪) রানে বিদায় নেন। অধিনায়ক বিরাট কোহলিকে ‘ডাক’ উপহার দেন আবু জায়েদ রাহি। অষ্টম টেস্ট খেলতে নেমে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেওয়া ওপেনার আগরওয়াল ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি হাঁকান। সেঞ্চুরির পথে ছুটতে থাকা আজিঙ্কা রাহানেকে ফিরিয়েছেন আবু জায়েদ রাহি। রাহানে সাজঘরে ফেরেন ৮৬ রান করে। তার ১৭২ বলের ইনিংসটি সাজানো ছিল ৯টি বাউন্ডারিতে। রাহানে-মায়াঙ্ক ১৯০ রানের জুটি গড়েন।

আগরওয়াল ৩৩০ বলে ২৪৩ রানের ইনিংসটি সাজান ২৮ চার ও ৮ ছক্কায়। ১২ রান করা রিদ্ধিমান সাহাকে বোল্ড করেন এবাদত হোসেন। দিন শেষে রবীন্দ্র জাদেজা ৭৬ বলে ৬টি চার আর দুটি ছক্কায় ৬০ রানে আর উমেস যাদব ১০ বলে একটি চার আর তিনটি ছক্কায় ২৫ রানে অপরাজিত থাকেন।

১০৮ রান খরচায় ভারতের ছয়টি উইকেটের চারটিই তুলে নিয়েছেন পেসার আবু জায়েদ রাহি। রান দেওয়ার ক্ষেত্রে তিন অঙ্ক ছুঁয়েছেন একটি করে উইকেট পাওয়া মেহেদি হাসান মিরাজ আর এবাদত হোসেন। কোনো উইকেট না পাওয়া তাইজুল ইসলামও ‘সেঞ্চুরি’র খাতায় নাম লিখিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD