রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে মোদী মূল বক্তা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে মোদী মূল বক্তা

Sharing is caring!

আগামী বছর বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তৃতা করবেন (কি-নোট স্পিচ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমন্ত্রিত অনেক বিশ্বনেতার পাশাপাশি মোদীর নেতৃত্বে অনুষ্ঠানে অংশ নেবে ভারতীয় নেতাদের একটি দল।

নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ও ঢাকার কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’। নয়াদিল্লিভিত্তিক অন্য সংবাদমাধ্যমও এ খবরটি প্রকাশ করেছে।

কলকাতায় বাংলাদেশ বইমেলায় অংশ নিয়ে সৈয়দ মোয়াজ্জেম আলী ‘দ্য হিন্দু’কে বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি অনুষ্ঠানে অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন। তার পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্যের বেশ ক’জন মুখ্যমন্ত্রী ও বিরোধীদলের নেতাও আমন্ত্রণ পাবেন।’

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে ২০২০-২১ সালকে ‘মুজিববর্ষ’ ঘোষণা করেছে সরকার। এই উদযাপনের উদ্বোধন হবে আগামী বছরের ১৭ মার্চ। সেই অনুষ্ঠানের মধ্য দিয়েই বছরব্যাপী অনুষ্ঠান শুরু হবে।

বাংলাদেশ সরকারের কর্মকর্তারা ‘দ্য হিন্দু’কে জানান, অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনে যোগ দিতে বিশ্বের অন্তত ৩০ শীর্ষস্থানীয় নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরইমধ্যে ডজনখানেক নেতা তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। অবশ্য পাকিস্তান এই উদযাপনে আমন্ত্রণ পাচ্ছে না।

সৈয়দ মোয়াজ্জেম আলী জানান, মুজিববর্ষ উদযাপনে ঢাকার পাশাপাশি দিল্লি, কলকাতা ও আগরতলায়ও নানা কর্মসূচি পালিত হবে। বাংলাদেশের মিশনগুলো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী ‘দ্য হিন্দু’কে বলেন, বাংলাদেশ ও ভারতের বাইরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া ও জাপানেও আমাদের বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। আটটি উপ-কমিটি গঠিত হয়েছে। আন্তর্জাতিক উপ-কমিটি বিদেশের কর্মসূচিগুলোর সমন্বয় করছে।

কলকাতায় বিভিন্ন কর্মসূচির কথা জানিয়ে ড. কামাল চৌধুরী বলেন, ২০২০ সালের কলকাতা বইমেলা বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হবে। কলকাতা ও আগরতলায় যৌথ প্রকাশনা, সংবাদ সম্মেলন, প্রামাণ্যচিত্র নির্মাণ ও সেমিনারের আয়োজন থাকছে।

এছাড়া ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় যেসব ভারতীয় সাংবাদিক অবিরাম খবরের পেছনে কাজ করে গেছেন তাদের ঢাকায় আমন্ত্রণ জানানো হবে। সেখানে তারা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ পাবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD