মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ববি শিক্ষার্থীকে লাঞ্চিত

ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ববি শিক্ষার্থীকে লাঞ্চিত

Sharing is caring!

ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থীকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে।

বৃহষ্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৬ষ্ঠ তলায় এ ঘটনা ঘটে। লাঞ্চনার শিকার শিক্ষার্থী রবিউল ইসলাম জানান, গতকাল ” লিংকারস ইন বরিশাল ইউনিভার্সিটি” নামে ফেসবুক গ্রুপে “রাজনীতির সাথে যুক্ত থেকে সাংবাদিকতা কতটা যুক্তিযুক্ত?” এমন একটি বিশ্লেষণাত্বক পোস্ট দেন তিনি। এরপর এটি নিয়ে তার কয়েকজন সহপাঠী ক্ষুব্দ হন।

বৃহষ্পতিবার পরীক্ষার পর ডেকে নিয়ে সহপাঠী তারিকুল ইসলামের নেতৃত্বে আব্দুল আজিজ, আজম খান, রাজু ও মেহেদী (মিশাদ) এমন পোষ্ট দেয়ার কারণ জানতে চায় এবং শারীরিকভাবে আমাকে লাঞ্চিত করে। ঘটনার পরপরই বিষয়টি আমি ছাত্র উপদেষ্টাকে জানাই এবং প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। এর আগেও তারিকুল ইসলাম তাকে মারধরের হুমিক দেয় বলে জানান রবিউল ইসলাম।

এ ব‍্যাপারে অভিযুক্ত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১ ম বর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, বন্ধু হিসেবে বন্ধুকে কত কথা বলা যায়। সেই হিসেবে আমরা ফেসবুকে স্ট্যাটাসটি দেয়ার বিষয়ে জিজ্ঞাসা করেছি মাত্র। কোন লাঞ্চনার ঘটনা ঘটেনি। বিষয়টি বিভাগীয় প্রধানও অবগত রয়েছেন। তিনি বলেন, একটি ছোট বিষয় কেন ভিন্নখাতে প্রবাহিত করা হচ্ছে তা বুঝতে পারছি না। রবিউল আমাদের বন্ধু, আর বন্ধু হিসেবে বন্ধুকে ডেকে কথা বলা দোষের কিছু নয়।

এ বিষয়ে নিজ বিভাগের কাজে সারাদিন ব্যস্ত থাকার কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে থাকা সহকারী প্রক্টর সুভ্রভাত হালদার বলেন,ওই ছাত্র লিখিত অভিযোগ দিয়েছে কিনা সেটি জানতে হবে। তবে অপরাধের ধরণ অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন একাডেমিক ব্যবস্থা নিতে পারে। তবে দেশের প্রচলিত আইনে অপরাধ হলে সে বিষয়ে আইন-শৃঙ্খলাবাহিনী ব্যবস্থা নিবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD