মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে ৩০৫০ ঘড় ক্ষতিগ্রস্থ,নিহত-১

বরিশালে ৩০৫০ ঘড় ক্ষতিগ্রস্থ,নিহত-১

Sharing is caring!

ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে লন্ডভন্ড হয়ে গেছে বরিশাল। জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী, এ ঝড়ের ফলে বিধস্ত হয়েছে ৩ হাজার ৫০ টি ঘর। যারমধ্যে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে ৫০ টি ঘর এবং আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে ৩ হাজার ঘর। এছাড়া প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান আংশিক ক্ষতি হয়েছে ৫০ টি এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান আংশিক ক্ষতি হয়েছে ১০ টি। এছাড়া বরিশাল জেলার ১০ উপজেলার মধ্যে উজিরপুরে গাছ চাপায় ১ নারী নিহত হয়েছে। পাশাপাশি মেহেন্দিগঞ্জ উপজেলার জয়নগর ইউনয়িনে ১ টি গবাদিপশুর মৃত্যু হয়েছে। অপরদিকে ১ লাখ হেক্টর রোপা উফসী আমন ধানে, ২ হাজার হেক্টর খোসরি ডাল ও ৪ হাজার হেক্টর সবজি ক্ষেতের ক্ষতি সাধন হয়েছে। পাশাপাশি ৫৫ হেক্টর চারণভূমি ৪৩৫ টি মৎস ঘের ও পুকুর ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া ১২০ কিলোমিটার কাঁচা রাস্তাও ক্ষতিগ্রস্থ হয়েছে।  সোমবার (১১ নভেম্বর) সকালে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান স্বাক্ষরিত প্রতিবেদন সুত্রে এতথ্য নিশ্চিত হওয়া গেছে । এদিকে প্রায় ২৭ ঘন্টা পরে সোমবার বেলা ১২ টার দিকে বরিশাল নগরসহ জেলায় বিদ্যুৎসরবরাহ শুরু হয়েছে। ফলে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট ব্যবস্থা  ধীরে ধীরে সচল হতে শুরু করে। বেলা বাড়ার সাথে সাথে রৌদ্র উঠেছে, আকাশ পরিষ্কার রয়েছে। সাধারণ মানুষ তাদের স্বাভাবিক কর্মকান্ড পরিচালনা করছে। সকাল থেকে জেলার অভ্যন্তরীন সড়ক-মহাসড়কে যান চলাচল শুরু হলেও বেলা ১২ টা থেকে নৌ-রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD