শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
‘সফলভাবে ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলা করতে সক্ষম হয়েছি’

‘সফলভাবে ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলা করতে সক্ষম হয়েছি’

Sharing is caring!

জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি, পুলিশ, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সমন্বিত প্রচেষ্টায় দুর্যোগে বরগুনায় মারাত্মক কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। বরং সফলভাবে ঘূর্ণিঝড় “বুলবুল” মোকাবিলা করা সম্ভব হয়েছে। এমনটাই জানালেন বরগুনা জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ।

রোববার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে ঘূর্ণিঝড় কন্ট্রোল রুমে বসে জেলা প্রশাসক(ডিসি) সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বুলবুল বরগুনায় আঘাত হানবে শুনেই বরগুনা জেলা ও উপজেলা প্রশাসন সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে প্রস্তুত ছিলো।

তিনি বলেন, বৃষ্টিতে কৃষির ক্ষয়-ক্ষতি হয়েছে আমন ৯ হাজার ৮৬৩ হেক্টর, শীতকালীন শাকসবজি ৫শ’ ৫০ হেক্টর, গবাদি পশু নিহত ৩টি, আহত ৪১টি, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ৫ হাজার ২শ’ ৩৫টি, ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান ৮৬টি, ক্ষতিগ্রস্ত বাঁধ ৩৮.৫ কিলোমিটার। মৎস্য বিভাগের সূত্র অনুযায়ী, ক্ষতিগ্রস্ত পুকুর ৬০টি, মৎস্য ঘের ৬৫টি, চিংড়ি ঘের ৩৫টি।

তিনি আরো বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত ২৯৪ মেট্রিক টন চাল, ৭ লাখ টাকা, ৩৫০ প্যাকেট শুকনো খাবার ও ৫০টি কম্বল বরাদ্দ করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা ক্ষয়-ক্ষতি নির্ধারণ করেছি। পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠিয়ে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসিত করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD