শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
ভোলায় ভারী বর্ষণ, বিপর্যস্ত জনজীবন

ভোলায় ভারী বর্ষণ, বিপর্যস্ত জনজীবন

Sharing is caring!

ভোলায় ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে সকাল থেকেই ভারী বর্ষণ ও ঝড়ো বাতাস বইছে। শনিবার (০৯ নভেম্বর) থেকে রোববার (১০ নভেম্বর) সকাল পর্যন্ত ১১৪ মিলিমিটার বৃষ্টি হলেও শুধু সকালেই হয়েছে ৫০ মিলিমিটার। এছাড়া বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০ কিলোমিটার। এতে উত্তাল হয়ে উঠেছে নদী ও সাগর মোহনা।

এদিকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ভোলায় ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) সকাল ১০টায় সংকেত নামিয়ে দেয় আবহাওয়া অধিদপ্তর।

ভোলা সিপিরি উপ-পরিচালক সাহাবুদ্দিন বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব কমতে শুরু করেছে।

আবহাওয়া অফিসের অবজারবার মাহাবুব রহমান জানান, বুলবুল অনেক দুর্বল হয়ে গেছে। যার প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে।

এদিকে, সকাল থেকে ভারী বর্ষণ হওয়ার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কাজে যেতে পারছেনা দিন মজুরেরা। শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD