মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দুর্যোগকালে প্রতিটি শিক্ষার্থীর নিরাপত্তায় সজাগ আছি

দুর্যোগকালে প্রতিটি শিক্ষার্থীর নিরাপত্তায় সজাগ আছি

Sharing is caring!

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ছুটির দিনেও শিক্ষার্থীদের খোঁজখবর নিতে আবাসিক হল পরিদর্শন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নব-নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে তিনি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল পরিদর্শনের সময় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আবাসিক হলের প্রাধ্যক্ষদের দিক-নির্দেশনা দেন।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় উপাচার্য ঘূর্ণিঝড়কালীন যেকোনো সমস্যার ব্যাপারে প্রশাসনকে জানাতে বলেন। সবাইকে সতর্ক থাকার পাশাপাশি নিরাপত্তার কথা বিবেচনায় করে টিউশন বা অন্য কোনো কাজে হলের বাইরে না যাওয়ার জন্য পরামর্শ দেন।

হল পরিদর্শনকালে তিনি বলেন, দায়িত্ববোধের জায়গা থেকেই আমি এ দুর্যোগপূর্ণ মুহূর্তে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছি।

‘টেলিভিশনে দুর্যোগের খবর পেয়ে শুক্রবারই (০৮ নভেম্বর) আমি প্রতিটি হলের প্রাধ্যক্ষদের সঙ্গে কথা বলেছি। তাদের সবরকম পরিস্থিতি মোকাবিলা করার নির্দেশনা দেওয়া আছে। অভিভাবকদের জানাতে চাই, এ সংকটপূর্ণ মুহূর্তে আমার প্রতিটি শিক্ষার্থীর জন্য আমি সজাগ আছি।’

হল পরিদর্শনকালে উপাচার্য (ভিসি) ছাদেকুল আরেফিনের সঙ্গে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের প্রাধ্যক্ষ ইব্রাহিম মোল্লা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ রাহাত হোসেন ফয়সাল, সহকারী অধ্যাপক রিফাত মাহমুদ, সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD