বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরিশালের ২৪৩৬ আশ্রয়কেন্দ্রে প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

বরিশালের ২৪৩৬ আশ্রয়কেন্দ্রে প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

Sharing is caring!

ঘূণিঝড় ‘বুলবুল’ মোকাবিলা ও প্রাণহানি রোধে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বরিশাল জেলা প্রশাসন। জেলার ২৪৩৬ আশ্রয়কেন্দ্রে প্রায় সাড়ে নয় লাখ মানুষ অবস্থান করছে।

শনিবার (০৯ নভেম্বর) সকাল থেকে বরিশাল বিভাগের আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষের ভিড় বাড়তে থাকে। অনেকে সেখানে গবাদি পশু নিয়েও আশ্রয় নিয়েছেন।

জানা যায়, বরিশাল জেলার ২৩২টি আশ্রয়কেন্দ্রে প্রায় অর্ধলাখ মানুষ আশ্রয় নিয়েছে। এছাড়াও পটুয়াখালীর আশ্রয়কেন্দ্রে প্রায় চার লাখ মানুষ আশ্রয় নিয়েছেন। এছাড়া ঝালকাঠিতে চার হাজার এবং ভোলায় প্রায় আড়াই লাখ মানুষ আশ্রয় নিয়েছেন।

বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী সন্ধ্যা ৭টা পর্যন্ত বিভাগের দুই হাজার ৪৩৬ আশ্রয় কেন্দ্রে প্রায় নয় লাখ ৪৯ হাজার ১৫২ জন মানুষ আশ্রয় নিয়েছেন।

বরিশাল বিভাগীয় কমিশনার ইয়ামিন চৌধুরী জানান, প্রশাসনের লোকজন কাজ করছে যাতে উপকূল এলাকার মানুষ দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে আসেন।

বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আবু জাফর বাংলানিউজকে জানান, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৬৭ দশমিক ৭ মিলিমিটার বৃস্টিপাত রেকর্ড করা হয়েছে। বাতাসের গতিবেগ তেমন একটা বাড়েনি, তবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD