বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার
বরিশালে নালা থেকে বৃদ্ধর মরদেহ উদ্ধার

বরিশালে নালা থেকে বৃদ্ধর মরদেহ উদ্ধার

Sharing is caring!

বরিশাল নগরের রুপাতলী এলাকায় একটি নালা থেকে শাজাহান মৃধা (৭০) নামে এক বৃদ্ধর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (০৮ নভেম্বর) সকাল ১০ টায় ওই এলাকার সোনাগাঁও টেক্সটাইল মিলের সামনের নালা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত শাজাহান মৃধা বরিশাল সদর উপজেলার চরআইচা গ্রামের মৃধাবাড়ির মৃত খালেক মৃধার ছেলে।

মৃতের ছেলে সেন্টু জানান, তার বাবা বৃহষ্পতিবার বাড়ি থেকে বরিশাল নগরের রুপাতলী এলাকায় স্বজন মুকুল বেগমের বাড়িতে বেড়াতে আসেন। এরপর আজ সকালে তার মরদেহ উদ্ধার হয়।

স্বজন দ্বীন ইসলাম জানান, রাতে মুকুল বেগমের বাড়িতে খাওয়া দাওয়া শেষে শাজাহান মৃধাকে তিনি শহীদ আব্দুর রব সেরনিয়াত সেতুর ঢালে রাস্তা পার করে দেন। এরপর তিনি বাড়ি যাওয়ার কথা থাকলেও সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম-পিপিএম জানান, শাজাহান মৃধা এমনিতে কিছু করতেন না। বৃহষ্পতিবার নগরের রুপাতলী শহীদ আব্দুর রব সেরনিয়াত সেতু সংলগ্ন এলাকায় ধর্ম মেয়ে মুকুলের বাড়িতে আসেন। সেখানে খাওয়া দাওয়া শেষে তিনি নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হন।

তিনি জানান, শাজাহান মৃধার পায়ে সমস্যা রয়েছে বলে স্বজনরা জানিয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, কোন কারনে শাজাহান মৃধা টেক্টটাইল সংলগ্ন ওই নালার কাছে যান তিনি এবং সেখানে পরে গেলে আর উঠতে পারেননি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD