শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বাজির ৮ হাজার টাকার জন্য খুন হন রুহুল

বাজির ৮ হাজার টাকার জন্য খুন হন রুহুল

Sharing is caring!

গত ৩ নভেম্বর অনুষ্ঠিত ‘ভারত বনাম বাংলাদেশের মধ্যকার টি-টোয়েন্টি’ খেলা নিয়ে বাজি ধরে আট হাজার টাকার জন্য খুন হন বরিশাল নগরের আমানতগঞ্জ এলাকায় ছুরিকাঘাতে নিহত রুহুল আমিন। এ ঘটনার চারদিন পর হত্যারহস্য খুঁজে বের করেছে পুলিশ।

বুধবার (৬ নভেম্বর) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি নিয়েছেন অভিযুক্ত সুমন।

আদালতে তার জবানবন্দি নথিভুক্ত করেছেন বিচারক মো. আনিছুর রহমান। জবানবন্দি শেষে সুমনকে জেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সুমন বরিশাল নগরের বেলতলা ইসলামিয়া কলেজ সংলগ্ন বাবুল মিয়ার ভাড়াটিয়া মকবুল হাওলাদারের ছেলে।
সুমন তার জবানবন্দিতে জানায়, সে ও রুহুল আমিন পূর্ব পরিচিত। গত ৩ নভেম্বর ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি খেলা নিয়ে বাজি ধরেন তার দুইজন। খেলায় বাংলাদেশের পক্ষে সুমন ও ভারতে পক্ষে রুহুল আমিন ৮ হাজার টাকা বাজি ধরেন। খেলায় বাংলাদেশ জয়ী হলে রুহুলের কাছে বাজির আট হাজার টাকা দাবি করে সুমন। কিন্তু টাকা না দিয়ে চলে যায় রুহুল।

পর দিন ৪ নভেম্বর আমানতগঞ্জ কসাই বাড়ির পুল সংলগ্ন এলাকায় রুহুলকে পেয়ে ফের আট হাজার টাকা দাবি করে সুমন। এ সময় ওই টাকা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সুমনকে থাপ্পর দেয় রুহুল। এতে ক্ষিপ্ত হয়ে সঙ্গে থাকা ছুড়ি দিয়ে রুহুলকে আঘাত করে পালিয়ে যায় সে। বুধবার সুমন আদালতে এভাবেই হত্যাকাণ্ডের বর্ণনা দেন বলে আদালত সূত্রে জানা গেছে।

এদিকে হত্যার ঘটনায় ওই দিনই রুহুল আমিনের বাবা পলাশপুরের ভাড়াটিয়া মোহাম্মদ আলি মুন্সি বাদী হয়ে সুমনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। মামলায় তিনি উল্লেখ করেছেন, রুহুল আমিন ঢাকা ফিলিপস কোম্পানিতে চাকরি করতো। গত ২৮ অক্টোবর চাকরি ছেড়ে বরিশাল আসে। পরে বাজার রোডে প্রিয় ভান্ডারের সেল্সম্যান পদে চাকরি নেয়। সুমনের সঙ্গে রুহুল আমিনের পূর্ব থেকে টাকা নিয়ে বিরোধ চলে আসছিলো। ৪ নভেম্বর বিকেলে রুহুল আমিন ওই এলাকা থেকে ফেরার পথে সুমনকে পাওয়ায় তার কাছে পাওনা টাকা চায়। এতে তাদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সুমন ক্ষিপ্ত হয়ে রুহুলকে ছুরিকাঘাত করে। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে সুমন পালিয়ে যায়। পরে রুহুলকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিমে) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মামলার পরপরই ৫ নভেম্বর সুমনকে পটুয়াখালী থেকে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD