শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে চালু হলো কল সেন্টার ‘৩৩৩’ 

বরিশালে চালু হলো কল সেন্টার ‘৩৩৩’ 

Sharing is caring!

সরকারের প্রদেয় সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বরিশালে চালু হলো কল সেন্টার ৩৩৩।

বুধবার (০৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

তিনি বলেন, সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই প্রকল্পের সহযোগিতায় নাগরিকদের জন্য সরকারের কেন্দ্রীয় তথ্য, সেবা ও অভিযোগ-প্রতিকার ব্যবস্থাপনা বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ২০১৮ সালের ১২ এপ্রিল ৩৩৩ কল সেন্টারের উদ্বোধন করেন।

দেশের যেকোনো নাগরিক যেকোনো মুঠোফোন কিংবা ল্যান্ড ফোন থেকে ৩৩৩ এবং প্রবাসীগণ ০৯৬৬৬৭৮৯৩৩৩ নম্বরে কল করে সরকারি সেবা প্রাপ্তির পদ্ধতি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যোগাযোগের তথ্য, পর্যটনের জন্য আকর্ষণীয় স্থান এবং বিভিন্ন জেলা সম্পর্কে তথ্য জানার সুযোগ পাচ্ছেন।

পাশাপাশি বাল্যবিয়ে, ইভটিজিং, খাদ্যে ভেজালসহ বিভিন্ন অপরাধ ও সামাজিক সমস্যার প্রতিকারে জনগণ এ কল সেন্টারের মাধ্যমে জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানতে পারবেন বলে জানান জেলা প্রশাসক।

এ ছাড়াও ৩৩৩ কল সেন্টারে কল করে ইসলামি মাসআলা-মাসায়েল, নিরাপদ অভিবাসন বিষয়ে তথ্য ও অভিযোগ, ই-টিআইএন সংক্রান্ত তথ্য, আবহাওয়া তথ্যসহ বিভিন্ন সেবা পাওয়া যাবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কল সেন্টারে যথাযথ প্রক্রিয়ায় ক্ষুদে বার্তা পাঠিয়ে পরীক্ষার ফল এবং বিভিন্ন দিবসের তথ্য পাওয়া যাবে।

৩৩৩ কল সেন্টারের মাধ্যমে সরকারি সেবার তথ্য পেতে জনগণকে উদ্বুদ্ধ করতে গণমাধ্যমে প্রচার-প্রচারণা চালানোর অনুরোধ জানান জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হোসেন চৌধুরী প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD