বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
উজিরপুরে এক শিক্ষকের কারাদন্ড, ২ জনের জরিমানা

উজিরপুরে এক শিক্ষকের কারাদন্ড, ২ জনের জরিমানা

Sharing is caring!

বরিশালের উজিরপুরে অসদুপায় অবলম্বন করায় এবং তাতে সহায়তা করায় ১ শিক্ষককে ৭ দিনের কারাদণ্ড ও দুই শিক্ষককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (০৪ নভেম্বর) বিকেলে উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার পরিচালিত আদালতে তাদের এ জেল-জরিমানা প্রদান করা হয়। যাদের মধ্যে উপজেলার চৌমোহনা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং সাতলা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক হাফিজুর রহমান ও হারতা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শিল্পী সরকারকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জানাগেছে, সোমবার ইংরেজী পরীক্ষা চলাকালে তিনি হারতা স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে যান। এসময় একটি কক্ষের দায়িত্বে থাকা শিক্ষক আবুল কালাম আজাদ পরীক্ষার্থীর জন্য সাদাকাগজে প্রশ্নের উত্তর লিখে দিচ্ছিলো। যা দেখে দেখে পরীক্ষার্থী তার খাতায় লিখবে। বিষয়টি হাতে নাতে ধরে ফেলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার। পরে ওই শিক্ষককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাণ্ড প্রদান করা হয়। পাশাপাশি তার এ কাজের প্রতিবাদ না করে সহায়তা করায় ওই কক্ষের দায়িত্বে থাকা অপর দুই শিক্ষককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD