শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
জেল হত্যা দিবসে ববি ছাত্রলীগের আলোচনা সভা

জেল হত্যা দিবসে ববি ছাত্রলীগের আলোচনা সভা

Sharing is caring!

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতাকে স্মরণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৩ নভেম্বর) বিকেলে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সৈয়দ জিসান আহমেদ এর সঞ্চালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক কলা ও মানবিক অনুষদের ডিন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুহাম্মাদ মুহসিন উদ্দিন, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি লোক প্রশাসন বিভাগের প্রভাষক সিরাজী সাদিক, সাধারণ সম্পাদক ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আবু জাফর মিয়া, শিক্ষক সমিতির সাবেক সভাপতি ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আরিফ হোসেন, সাবেক সহ- সভাপতি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জ্যোতির্ময় বিশ্বাস, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহকারী অধ্যাপক ড. সুব্রত কুমার দাস এবং পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক খোরশেদ আলম।

সভায় অধ্যাপক মুহাম্মাদ মুহসিন উদ্দিন বলেন, চার নেতাকে হত্যা করে দেশটাকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধুর আদর্শ কে বাস্তবায়ন করছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সুব্রত কুমার দাস বলেন, মুক্তিযুদ্ধকে যারা বিশ্বাস করেনি তারা এই হত্যাকাণ্ড চালিয়েছে। তারা এই দেশকে কখনোই চায়নি। তাই তারা দেশটাকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল।

এছাড়াও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল আমিন হোসেন, লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী আশরাফুল ইসলাম ইমন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জেল হত্যা বাঙালি জাতির জন্য ইতিহাসের একটি কলঙ্কিত অধ্যায়। ১৯৭৫ সালের ৩ নভেম্বর স্বাধীনতা বিরোধীরা নির্মমভাবে জাতীয় চার নেতাকে হত্যা করে। আজও ষড়যন্ত্রকারীরা থেমে নেই। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে আগিয়ে যাওয়ার আহ্বান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD