শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
মৌসুম শুরুর আগেই দক্ষিণাঞ্চলের ৩০ পয়েন্টে নাব্যতা সঙ্কট

মৌসুম শুরুর আগেই দক্ষিণাঞ্চলের ৩০ পয়েন্টে নাব্যতা সঙ্কট

Sharing is caring!

বিগত বছরগুলোর পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর নির্ধারিত সময়ের এক মাস আগেই দক্ষিণাঞ্চলের নদ-নদীগুলোতে নাব্যতা সঙ্কট দেখা দিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ড্রেজিং বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় বরিশাল নদীবন্দর ভবনের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া বলেন, বিগত কয়েক বছরের হিসেব অনুযায়ী উজান থেকে আসা নদীর পানির সঙ্গে ১ দশমিক ২ বিলিয়ন মেট্রিকটন পলি আসে। যারমধ্য থেকে ৪০ শতাংশ পলি দেশের বিভিন্ন নৌপথে প্রাকৃতিক কারণে জমে থাকে। যার কারণে প্রায় প্রতিবছরই নৌপথকে সচল রাখতে খনন কাজ করতে হয়। তবে এবারে উজানের পানি ও বন্যার কারণে দক্ষিণাঞ্চলের নদ-নদীগুলোতে নির্ধারিত সময়ের এক মাস আগেই নাব্যতা সঙ্কট দেখা দিয়েছে। এরইমধ্যে বরিশাল অঞ্চলে ২০ থেকে ৩০টি পয়েন্টের নাব্যতা সঙ্কটের তথ্য আমাদের হাতে এসেছে। যারমধ্য থেকে প্রথম পর্যায়ে আমরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নাব্যতা ফিরিয়ে আনতে কাজ করছি। যেমন পিরোজপুরের তুষখালী নদীর একটি পয়েন্টে ড্রেজিং কাজ সম্পন্ন করা হয়েছে। এছাড়া ঢাকা-পটুয়াখালী রুটের লোহালিয়া ও কারখানা নদীর বেশ কয়েকটি পয়েন্টে, বরিশাল-ঢাকা রুটের কালিগঞ্জে, বরিশাল নদীবন্দর এলাকায়, বরিশাল-ভোলা রুটের লাহারহাট ও ভেদুরিয়া ফেরিঘাট এলাকায়, বরগুনার খাকদন নদীর একটি পয়েন্টে ড্রেজিং কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিএ প্রকৌশলী বলেন, এ মুহুর্তে বৃহত্তর বরিশাল বিভাগ বা অঞ্চলে আমাদের সাতটি ড্রেজার মেশিন নিযুক্ত করা হয়েছে। অল্প কিছু দিনের মধ্যে আরও তিনটি ড্রেজিং মেশিন খনন কাজের সঙ্গে যুক্ত করা হবে।

তিনি বলেন, বরিশাল অঞ্চলের নৌপথে এ মৌসুমে আমাদের ৩০ লাখ কিউবিক মিটার পলি/বালু ড্রেজিংয়ের মাধ্যমে অপসারণের চিন্তাভাবনা রয়েছে। যারমধ্যে শুধু বরিশাল নদীবন্দর এলাকায়ই ১ লাখ কিউবিক মিটার পলি/বালু ড্রেজিংয়ের মাধ্যমে অপসারণ করা হবে।

সব স্থানে ড্রেজিংয়ের পলি/বালু রাখার জায়গা না থাকার বিষয়টি জানিয়ে তিনি বলেন, সেক্ষেত্রে আমরা নদীতে ড্রেজিং করা বালু/পলি ফেরবো। যদিও বিষয়টি নদীর গভীরতা ও স্রোত ওপর নির্ভর করবে। তবে যদি কেউ বিনামূল্যে এ বালু নিতে চান সেক্ষেত্রে তাকে সেই সহায়তা দেওয়া হবে।

সভায় বিআইডব্লিউটিএ’র বরিশালের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার বলেন, যেসব নদীর তীরে আমাদের জায়গা রয়েছে, সেখানে আমরা ড্রেজিংয়ের বালু বা পলি ফেলবো। তবে যেখানে জায়গা নেই সেখানেই নদীতেই ফেলতে হচ্ছে। আর তা নিয়ম মেনেই করা হয়।

সভায় বিআইডব্লিউটিএ’র ড্রেজিং বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এসএম শাহনেওয়াজ কবির, নির্বাহী প্রকৌশলী মামুনুর রশীদ, বরিশাল নৌসংরক্ষণ বিভাগের উপ-পরিচালক রফিকুল ইসলাম, লঞ্চ মালিক সমিতির সুলতান মাহামুদ, কাজী ওয়াহিদুজ্জামানসহ বিভিন্ন লঞ্চের মালিক-চালকরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD