সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব
কলাপাড়ায় শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সভা অনুষ্ঠিত

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: “সুরক্ষিত ভবিষ্যৎ অন্বেষণে ক্রেডিট ইউনিয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কলাপাড়ায় শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৪তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কালব)’র সহযোগিতায় এ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।
কলাপাড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি ইউসুফ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব’র ঘ অঞ্চলের ডিরেক্টর আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার তহিদুল ইসলাম, প্রতিষ্ঠাকালীন সভাপতি সাহাদাত হোসেন বিশ্বাস, কালব লি: এর পটুয়াখালী জেলা ব্যাবস্থাপক বাবু খোকন কৃষ্ণ দাস, পাখিমারা পিভি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক বাদল চন্দ্র বিশ্বাস, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ প্রভাষক সবুর খাঁন, সমিতির সম্পাদক ওহাব। এছাড়াও বক্তব্য রাখেন সহ-সভাপতি মোশারেফ হোসেন, কোষাধ্যক্ষ আ. রহমান জাফর, সদস্য আবুল বাসার, মো.ইসমাইল, আবু তালেব শরীফ, অবনী কুমার রায়, খন্দকার মাঈনুল ইসলাম, সাবেক মোয়াজ্জেম হোসেন প্রমুখ। এসময় বক্তারা সকল সদস্যকে সেয়ার সঞ্চয় বাড়ানোর অনুরোধ জানান
অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের মধ্যে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ৮৯ সদস্যের মধ্যে ৪০ জনকে এ পুরষ্কার প্রদান করা হয়। এছাড়াও সর্বোচ্চ সঞ্চয়ীসহ ১০ জনকে উদ্দীপনা পুরস্কার প্রদান করা হয়।
##

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD