শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে উপ মহাদেশের সর্ববৃহৎ শ্মশান দিপালী উৎসব অনুষ্ঠিত

বরিশালে উপ মহাদেশের সর্ববৃহৎ শ্মশান দিপালী উৎসব অনুষ্ঠিত

Sharing is caring!

প্রয়াত ব্যক্তিদের শান্তি কামনায় বরিশাল মহাশ্মশানে অনুষ্ঠিত হয়েছে উপ মহাদেশের সর্ববৃহৎ দিপালী উৎসব।

শনিবার ২টা ৩২মিনিট থেকে শ্মশান দিপালীর তিথির সূচনা হয়। যা রোববার দুপুর ১২টা ১৪মিনিট পর্যন্ত থাকবে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে মৃত স্বজনদের আত্মার শান্তি কামনায় বিকেল থেকেই ভীর বাড়তে থাকে সনাতন ধর্মাবলম্বীদের।

মৃত স্বজনদের প্রিয় খাবার নিয়ে মোমবাতি ও আগরবাতি প্রজ্বলন করে স্বজনের সমাধির সামনে অনেককে দেখা গেছে প্রার্থনা করতে। আবার অনেকে মৃত স্বজনের স্মৃতি স্মরণ করে কান্নায় ভেঙে পরেন।

বরিশাল মহাশ্মশানে প্রায় ৬০হাজার সমাধি রয়েছে বলে জানিয়েছেন মহাশ্মশান রক্ষা কমিটির সভাপতি মানিক মুখার্জী কুডু ও সাধারণ সম্পাদক তমাল মালাকার।

তারা জানান, ২০২ বছরের এই উৎসবে দেশ বিদেশ থেকে প্রতিবছরের ন্যায় এই বছরেও প্রচুর মানুষ এখানে এসেছে মৃত স্বজনদের সমাধিতে।

শ্মশান দিপালী উৎসব ঘিরে বরিশাল মহাশ্মশানজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD