মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে গৃহবধূকে কুপিয়ে জখম

বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে গৃহবধূকে কুপিয়ে জখম

Sharing is caring!

বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে কাকলী আক্তার নামের এক গৃহবধূকে কুপিয়ে জখম করেছে শশুরবাড়ির লোকজন। এমনটাই অভিযোগ করেছে ওই গৃহবধূ।

শুক্রবার সকালে গিলাতলী গ্রামে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বিকেলে ওই গৃহবধূ বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়(শেবাচিম) হাসপাতালে ভর্তি হয়েছে।

কাকলী আক্তার জানান, উপজেলার চরমোনাই ইউনিয়নের গিলাতলী গ্রামের জাকির মুন্সির সঙ্গে মুন্সিগঞ্জের ১৫ বছর আগে বিয়ে হয়। সাংসারিক জীবনে তাদের তাসিন(১৪) ও তানজিল(৯) নামের দুইটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তার স্বামীর বসত ঘর ছেড়ে না যাওয়ার কারনে শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করতে থাকে। তাদের অত্যাচার সহ্য করতে না পেরে গৃহবধূ তার বাপের বাড়ি কয়েকবার চলে যায়।

শুক্রবার সকালে তারা ফের বসবাসরত ওই কক্ষটি ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন। এতে গৃহবধূ রাজী না হওয়ায় দেবর শাহিন মুন্সি, জাঁ সুরাইয়া বেগম, শ্বাশুড়ী আমিরুন্নেছা বেগমসহ ৩/৪ জন প্রথমে পিটিয়ে আহত করে। পরে দেবর শাহিন গৃহবধূর হাত টেনে ধরে বটি দিয়ে কুপিয়ে আহত করে। আহত ওই গৃহবধূকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় গৃহবধূ থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।

তবে তার শ্বশুর বাড়ীর লোকজনের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বরিশাল কোতয়ালী মডেল থানার এএসআই মো.শরীফ হোসেন জানান, আহতর পরিবার থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD