শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
পিরোজপুরে জেলে হত্যা : প্রধান আসামী বরিশালে গ্রেফতার

পিরোজপুরে জেলে হত্যা : প্রধান আসামী বরিশালে গ্রেফতার

Sharing is caring!

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নদীতে মাছ ধরা নিয়ে বিরোধে প্রতিপক্ষ জেলের পিটুনীতে রফিকুল হাওলাদার(২৩) নামে এক জেলে নিহত হওয়া ঘটনায় অভিযুক্ত প্রধান আসামী আব্দুল মন্নান মুন্সীকে বরিশালে থেকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৩ অক্টোবর) বরিশাল বিমান বন্দর থানা পুলিশের সহায়তা ভাণ্ডারিয়া থানার এস.আই গোলাম মোস্তফা, এ.এস.আই মাসুদ, এ.এস.আই শফিকুল ইসলাম মোবাইল প্রযুক্তির মাধ্যমে বরিশাল বিমানবন্দর থানাধীন সোনামিয়ার পুল বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আব্দুল মান্নান মুন্সী উপজেলার লক্ষিপুরা গ্রামের আব্দুল খালেক মুন্সীর ছেলে।

এদিকে নিহত জেলে রফিকুলের লাশ ময়নাতদন্ত শেষে আজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার লক্ষিপুরা গ্রামের জেলে রফিকুল হাওলাদার ভাণ্ডারিয়া শহর সংলগ্ন পোনা নদী তীরে চরগড়া জাল দিয়ে মাছ শিকারের চেষ্টা চালায়। এসময় একই গ্রামের আব্দুল খালেক মুন্সীর ছেলে জেলে আব্দুল মন্নান মুন্সী বাাঁধা দেন। এ নিয়ে দুই জেলের মধ্যে কথার কাটাকাটির এক পর্যায় আব্দুল মন্নান মুন্সী নৌকার বৈঠা দিয়ে জেলে রফিকুলকে বেধড়ক পিটিয়ে পোনা নদীবক্ষে ফেলে দেয়। এরপর রফিকুল নদী বক্ষে নিখোঁজ হলে স্থানীয়রা থানা ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরী দল অভিযান চালিয়ে চারঘন্টা পর নদীবক্ষ হতে নিহত জেলে রফিকুলের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের বাবা মোতালেব হাওলাদার বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান জানান, নিহত জেলের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত জেলে মন্নান মুন্সীকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD