বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
ফাহাদ হত্যার প্রতিবাদে ববি শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বলন

ফাহাদ হত্যার প্রতিবাদে ববি শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বলন

Sharing is caring!

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে মোমবাতি প্রজ্বলন করে মৌন কর্মসূচি পালন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তারা এই কর্মসূচি পালন করেন।

প্রথমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাদদেশে জড়ো হন। এরপর সেখানে মোমবাতি প্রজ্বলন করে তারা ক্যাম্পাসের প্রধান ফটক প্রদক্ষিণ করে আবার প্রশাসনিক ভবনের নিচে এসে জড়ো হন।

এসময় বক্তারা বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিক্ষার্থীদের নির্যাতনের জন্য ছাত্রলীগ যে টর্চার সেল ব্যবহার করে আসছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। সেই সাথে ক্যাম্পাসের সকল শিক্ষার্থীদের নিরপত্তা নিশ্চিত করতে হবে।

এসময় তারা আবরারের হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD