মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে সম্প্রীতি সমাবেশ-আলোর মিছিল

বরিশালে সম্প্রীতি সমাবেশ-আলোর মিছিল

Sharing is caring!

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে বরিশালে সম্প্রীতি সমাবেশ ও আলোর মিছিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে সম্প্রীতি সমাবেশের আয়োজন করে ‘পূজোর ভ্যান’ নামক একটি সামাজিক সংগঠন।

শারদীয় দুর্গোৎসবের প্রথম দিনে ভিন্নধর্মী ওই আয়োজনে একই মঞ্চে জড়ো হয়েছেন ধর্ম-বর্ণ নির্বিশেষে অনেকেই। মঞ্চে উপস্থিত সবাই বলেন, অসাম্প্রদায়িকতা চিরচেনা বাংলাদেশের কথা। কেবল বরিশাল নয়, গোটা বাংলাদেশের আসল চেহারাই অসাম্প্রদায়িকতা। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই সবার।

সংগঠনের সভাপতি ভানু লাল দে’র সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এসময় তিনি বলেন, সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠতার কোনো বিষয় নেই। সবাই মিলে আমরা সম্প্রীতি বজায় রেখে সব ধর্মীয় অনুষ্ঠান পালন করি। আমরা চাই এদেশকে এগিয়ে নিয়ে যেতে, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান ও জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

ভিন্ন মাত্রার অনুষ্ঠানটিতে আলোচনা করেন- বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু, বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটু, নাট্য ব্যক্তিত্ব সৈয়দ দুলাল, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক মুখার্জী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পূজোর ভ্যানের প্রতিষ্ঠাতা সাংবাদিক অপূর্ব অপু। পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, এমজি কবির ভুলুসহ অন্যান্যরা।

সম্প্রীতি সমাবেশ শেষে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আলোর মিছিল বের করা হয়। যা নগরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD