মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মাটির পাত্র বানিয়ে সবাইকে অবাক করে দিলেন মেয়র সাদিক

মাটির পাত্র বানিয়ে সবাইকে অবাক করে দিলেন মেয়র সাদিক

Sharing is caring!

মাটির মানুষকে একদিন মাটিতেই যেতে হবে, আজ আমি একটু কাঁদামাটির ঘ্রাণ নিতে চাই, চাই কাঁদামাটি মাখাতেও। এমন কথা বলে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্ হঠাৎ করেই মাটির দলা নিয়ে কুমারদের (মৃৎশিল্পী) চাকার ওপর ফেলে বসে পড়লেন মাটির জিনিস বানাতে।

যা দেখে নগরের অশ্বিনী কুমার হলে মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননার উদ্বোধনী আয়োজনে আসা অতিথি থেকে শুরু করে অংশ নেওয়া সবাই কিছুটা হতবাক হয়ে যান।

শুক্রবার (৪ অক্টোবর) সকালে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে ২দিনব্যাপী মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননার উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্।

সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু এ জানান, উদ্বোধন শেষে মেয়র মৃৎশিল্পীদের প্রদর্শনী দেখছিলেন। অশ্বিনী কুমার হলের বাইরে আসতেই তিনি চাখার এলাকার কুমার (মৃৎশিল্পী) তপন পালকে দেখেন চাকা ঘুরিয়ে মাটির পাত্র বানাতে। একটু সময় ধরে দেখার পর হঠাৎ করেই ওই চাকার সামনেই বসে পড়েন মেয়র। এরপর প্রায় ১ ঘণ্টা ধরে মাটির দলা নিয়ে বিভিন্ন জিনিসপত্র বানানোর চেষ্টা করেন তিনি। এসময় তিনি একটি ফুলদানি ও একটি পিরিচ বানানোর চেষ্টা করে সফল হন। এগুলো বানাতে পেরে মেয়র নিজেই খুশি হয়েছেন।

অনুষ্ঠানের আহ্বায়ক সুশান্ত ঘোষ জানান, মেয়রের এমন কাণ্ডে সবাই অবাক হয়েছেন। এটি এ আয়োজনে বিশেষ চমক হয়ে গেছে।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, মৃৎ শিল্প বাংলার আদি ঐতিহ্য। এটি টিকিয়ে রাখতে যা কিছু দরকার তা করা হবে। নগরে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণে আনা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বরিশাল বিসিক উপ-মহাব্যবস্থাপক মো. জালিস মাহমুদ, অমৃত লাল দে অ্যান্ড কোং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিজয় কৃষ্ণ দে, সামিট পাওয়ার লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এস. এম আলী আহসান, বরিশাল চেম্বার অব কমার্সের পরিচালক মৃণাল কান্তি সাহা ও পরিচালক ভানু লাল দে প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD