সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মধুর ক্যান্টিনে ছাত্রলীগের দখলে চেয়ার, ছাত্রদল বসল ফ্লোরে

মধুর ক্যান্টিনে ছাত্রলীগের দখলে চেয়ার, ছাত্রদল বসল ফ্লোরে

Sharing is caring!

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি):
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পর থেকে ক্যাম্পাসে নিয়মিত আসা শুরু করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। কিন্তু তারা এতোদিন বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের এক পাশের চেয়ার-টেবিলে বসতে পারলেও বৃহস্পতিবার (৩ অক্টোবর) সবকিছু ছাত্রলীগের নেতাকর্মীদের দখলে থাকায় বসতে পারেনি।

সকালে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল নেতাকর্মীদের নিয়ে মধুর ক্যান্টিন আসেন। কিন্তু বসার জায়গা না পেয়ে একপর্যায়ে এর প্রতিবাদ জানিয়ে ফ্লোরে বসে পড়েন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় শতাধিক নেতাকর্মী সেখানে অবস্থান নেন।

ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ, কয়েকদিন ধরেই ছাত্রলীগের নেতাকর্মীরা চেয়ার-টেবিল দখল করে রাখছেন। আগে দু’একটি চেয়ার-টেবিল খালি থাকলেও এদিন সব দখলে নিয়ে ছাত্রলীগের শীর্ষ নেতারা অনুসারীদের নিয়ে অবস্থান নেন।

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, আগে কিছু চেয়ার-টেবিল থাকলেও এখন সব দখল করে নিয়েছে ছাত্রলীগ। আমাদের বসার কোনো জায়গা নেই। ফলে মেঝেতে বসে প্রতীকী প্রতিবাদ জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD