মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে রিকশা শ্রমিকদের আমরণ অনশন দ্বিতীয় দিনে

বরিশালে রিকশা শ্রমিকদের আমরণ অনশন দ্বিতীয় দিনে

Sharing is caring!

বিকল্প কর্মসংস্থান তৈরি ছাড়া ব্যাটারিচালিত অটোরিকশা উচ্ছেদ বন্ধ, প্রয়োজনীয় নীতিমালার ভিত্তিতে নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল এবং প্রশাসন কর্তৃক জব্দ করা প্রায় দুই কোটি টাকা অর্থমূল্যের ব্যাটারি ও মোটর ফিরিয়ে দেওয়ার দাবিতে বরিশালের রিকশা শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচি দ্বিতীয় দিনের মতো চলছে।

অনশনের প্রথম দিন পার হতে না হতেই বেশ কয়েকজন অসুস্থও হয়ে পড়েছেন। যাদেরকে বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল থেকে অনশনস্থলে বসেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে এ অনশন কর্মসূচি শুরু হয়।

অনশনরত শ্রমিকরা বলেন, গত ১৯ আগস্ট থেকে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই বরিশাল শহরে দফায় দফায় ব্যাটারিচালিত অটোরিকশা উচ্ছেদের নামে প্রশাসনের নির্মম অভিযান চলছে। প্রায় দুই মাসব্যাপী এই অভিযানে এখন পর্যন্ত পাঁচ শতাধিক ব্যাটারিচালিত অটোরিকশা আটক করা হয়েছে এবং প্রায় প্রতিটি গাড়ির ব্যাটারি-মোটর খুলে রাখা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। এই বিপুল অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি দরিদ্র রিকশাচালকরা শিকার হয়েছে নানাবিধ আর্থিক হয়রানি ও নির্যাতনের।

তারা জানান, এ বিষয়ে সমাধান চেয়ে বার বার প্রশাসন ও সিটি করপোরেশন কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা করা যায়নি। তাই বাধ্য হয়েই তারা আমরণ অনশনের পথ বেছে নিয়েছেন।

ব্যাটারিচালিক রিকশা শ্রমিক সংগঠনের উপদেষ্টা ও জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী বলেন, এটা কোনো প্রতীকী অনশন নয়। শ্রমিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ অনশন কর্মসূচি চলবে। তাদের সঙ্গে অনেকেই সংহতি প্রকাশ করেছেন, অনেকেই আমরণ অনশনে অংশ নিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD