মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
অনশনে অটুট ব্যাটারিচালিত রিক্সার শ্রমিকরা

অনশনে অটুট ব্যাটারিচালিত রিক্সার শ্রমিকরা

Sharing is caring!

বরিশালে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের দাবিতে অনশনে নামে ব্যাটারি চালিত শ্রমিকরা।

বুধবার বেলা ১১ টায় নগরের সদররোডস্থ অশ্বিনী কুমার হলের সামনে পূর্ব ঘোষিত এ কর্মসূচি  শুরু করে ব্যাটারিচালিত রিক্সা শ্রমিকরা সর্বশেষ রাত ১১ টায় জানা যায় অনশন চলছে এবং চলবে।

দুই দফা দাবি আদায়ের লক্ষে এ অনশন কর্মসুচি চলছে এবং দাবী আদায় না হওয়া পর্যন্ত এ অনশন চলবে বলে জানিয়েছেন রিক্সাশ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ডা: মনীষা চক্রবর্তী।

উল্লেক্ষ, গত ১৯ শে আগস্ট থেকে কোন ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই বরিশাল শহরে দফায় দফায় ব্যাটারিচালিত রিক্সা উচ্ছেদের নামে নির্মম প্রশাসনিক অভিযান চলছে।  প্রায় দুই মাসব্যাপী এই অভিযানে এ পর্যন্ত পাঁচ শতাধিক ব্যাটারিচালিত রিক্সা আটক করা হয়েছে এবং প্রায় প্রতিটি গাড়ির ব্যাটারি-মটর খুলে রাখা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। এই বিপুল অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি দরিদ্র রিক্সাচালকরা শিকার হয়েছে নানাবিধ আর্থিক হয়রানি ও নির্যাতনের। গত ৮ বছর ধরে বরিশালে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করে ব্যাটারীচালিত রিক্সা চলাচলের অনুমতি আদায়ের জন্য আমরা ধারাবাহিকভাবে আন্দোলন-সংগ্রাম চলছে।  আন্দোলনের একপর্যায়ে সিটি কর্পোরেশন ও প্রশাসনের পক্ষ থেকে কিছু নিয়ম মেনে এই ব্যাটারী চালিত রিক্সা চলাচলের মৌখিক প্রতিশ্রুতি দেয়া হয়।  কিন্তু গত ১৯ আগস্ট থেকে পরিচালিত মাসব্যাপী এই অভিযান আমাদেরকে পথে বসিয়ে দিয়েছে, আমাদের সর্বশান্ত করেছে।  তিনবেলা খাবার তো জুটছেই না, এনজিওর ঋণ শোধের বিষয়টা তো বলাই বাহুল্য। বরিশাল সিটি করপোরেশন প্যাডেল চালিত রিক্সার অনুমতি অর্থাৎ লাইসেন্স প্রদান করলেও ব্যাটারিচালিত এ যানবাহন ঝুঁকিপূর্ণ হওয়ায় শুরু থেকেই তারা কোন লাইসেন্স প্রদান করেননি। লাইসেন্স ছাড়াই এ রিক্সা নগরে চলাচল করেছিলো, তবে সম্প্রতি উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারনে বরিশাল মেট্রোপলিটন এলাকায় এ যানবাহন চলাচল নিষিদ্ধ করে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD