মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বাস মালিক সমিতির সম্পাদকের নিকট চাঁদা দাবি, আটক-২

বাস মালিক সমিতির সম্পাদকের নিকট চাঁদা দাবি, আটক-২

Sharing is caring!

বরিশাল র‌্যাব-৮ এর অভিযানে পিরোজপুর জেলার সদর থানাধীন এলাকা থেকে ২ জন চাঁদাবাজ আটক করা হয়েছে। আটককৃতরা হলো পিরোজপুর সদরের শহমাছিমপুর এলাকার খান জে আলীর ছেলে মোঃ সজীব হাওলাদার(২৯) ও আব্দুল হালিম শেখের ছেলে মোঃ মোস্তফা শেখ(৪৪)। মঙ্গলবার (০১ অক্টোবর) রাতে র‌্যাবের প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং ভূক্তভোগীর অভিযোগমতে র‌্যাব জানতে পারে যে কতিপয় ব্যক্তি দীর্ঘদিন যাবৎ পিরোজপুর জেলা বাস মালিক সমিতির সাধারন সম্পাদকের নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দিলে বাস টার্মিনালের অফিসে প্রবেশ করতে দেয়া হবে না এবং প্রাণ নাশের হুমকিও দেয়া হয় মালিক সমিতির সাধারন সম্পাদককে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আটককৃতরা মালিক সমিতির সাধারন সম্পাদকের ওপর হামলা চালানোর পরিকল্পনা আটে। পরবর্তীতে ৩০ সেপ্টেম্বর কুমিরমারা এলাকায় বসে আটক সজীব ও মোস্তফাসহ বেশ কয়েকজন ভিকটিমের ওপর হামলা চালায় এবং তার সাথে থাকা ৫২ হাজার টাকা, ১ ভরি ওজনের সোনার চেইন মারধর করে নিয়ে যায়। পরবর্তীতে বরিশাল র‌্যাব-৮ এর সিপিএসসির একটি বিশেষ অভিযানিক দল মঙ্গলবার (০১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর সদর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে সজীব ও মোস্তফাকে আটক করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD