মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালের নবজাগরণ ক্লাবে অভিযানে আটক ৫, মাদক উদ্ধার

বরিশালের নবজাগরণ ক্লাবে অভিযানে আটক ৫, মাদক উদ্ধার

Sharing is caring!

বরিশাল নগরের নবজাগরণ সংঘ ক্লাবে অভিযান চালিয়ে এক কেজি গাঁজা সহ ৫ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নগরের নাজিরপুলস্থ এই ক্লাবে অভিযান চালানো হয়। আটকৃতরা হলো- নুরুজ্জামান (৫০), মানিক হাওলাদার (৪০), সুলতান হাওলাদার (৪৫), হারুন অর রশীদ (৪০) ও পরীক্ষিৎ (৫৫)। এরা সকলেই ওই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম নাজিরপুলস্থ নবজাগরন সংঘ নামের একটি ক্লাবে অভিযান চালায়। এসময় সেখান থেকে এক কেজি গাঁজা জব্দের পাশাপাশি জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়। এছাড়া রোববার দিবাগত রাতে নগরের নুরিয়া স্কুলেল দ্বিতীয় তলা থেকে ৯ জুয়ারীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে লক্ষাধিক টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানিয়েছেন থানার ওসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD