বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে পৃথক ঘটনায় নার্সারী ব্যবসায়ীসহ ২ জনের মৃত্যু

বরিশালে পৃথক ঘটনায় নার্সারী ব্যবসায়ীসহ ২ জনের মৃত্যু

Sharing is caring!

বরিশালে পৃথক ঘটনায় এক নার্সারি ব্যবসায়ীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

এরমধ্যে শুক্রবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রোহান (১৫) নামের এক যুবকের মৃত্যু হয়।

সে পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সোহাগদল এলাকার সফিউজ্জামানের ছেলে।

হাসপাতালের ওয়ার্ড মাষ্টার রাশেদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হলে স্বজনরা রোহানকে নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা দেয়। কিন্তু হাসপাতালে পৌছালে জরুরী বিভাগরে চিকিৎসক রোহানকে মৃত ঘোষনা করে, কারন পথিমধ্যেই তার মৃত্যু হয়েছে।

পরে স্বজনরা আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিয়ে গেছেন।

অপরদিকে বরিশালের বানারীপাড়া উপজেলায় নদী থেকে ছাইদুল ইসলাম নামের এক নার্সারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বানারীপাড়া উপজেলার তেতলা গ্রামের ৪নম্বর ওয়ার্ড সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃতের ভাই সামসুল হক সরদার জানান, শুক্রবার সকালের দিকে পরিবারের লোকজন বাড়ি সংলগ্ন কঁচা নদীর ঘাটে ছাইদুল ইসলামের জুতা ফেলে রাখা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে তারা ঘটনাস্থলে এসে খোজাখুজি ‍শুর করেন।

পরে বিকেলের দিকে পায়ে ইট বাধা অবস্থায় ছাইদুলের মরদেহ নদী থেকে উদ্ধার করে। পরিবারের ধারনা তাকে হত্যা করা হয়েছে।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD