সর্বশেষ:
ইটবাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী বাউফলে নিজ কার্যালয়ে বসেন না স্যানিটারি ইন্সপেক্টর, সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ পায়রা বন্দরের উপপরিচালকের সাথে কলাপাড়া উপজেলা প্রেসক্লাব সদস্যদের মতবিনিময় ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃ/ত্যু গলাচিপার সুহরী ব্রিজ বাজারে সরকারি ওয়াবদার রাস্তা দখল করে দোকানঘর নির্মাণের হিড়িক মানবিক সহায়তায় মিলেছে ঠিকানা, এবার বাড়ি ফেরার অপেক্ষায় ৭০ বছরের শানু পটুয়াখালীতে গোরস্তানের জমি নিয়ে বিরোধ, দেশীয় অস্ত্রের হামলায় অন্তত ৫ জন আহত বরিশালের ৩ নম্বর ওয়ার্ডে সাড়ে ১০ কোটি টাকার উন্নয়ন মহিপুরে অবৈধ ট্রলিং বোটসহ ৩ জেলে আটক

পবিত্র আশুরায় বরিশালে শোক মিছিল, ইমাম হাসান-হোসেন (রা.)-এর আত্মত্যাগে শ্রদ্ধা

Reporter Name / ৫১ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

বরিশাল প্রতিনিধি:
পবিত্র আশুরা উপলক্ষে বরিশাল নগরীতে শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টায় নগরীর নতুন বাজার এলাকা থেকে বরিশাল পাক পাঞ্জাতন পরিষদের উদ্যোগে এ শোক মিছিল বের করা হয়।

মিছিলে ইমাম হাসান ও ইমাম হোসেন (রা.)-এর সুসজ্জিত সমাধির প্রতিকৃতি এবং রঙিন পতাকা বহন করেন ভক্তরা।

এ সময় তারা কারবালার বিয়োগান্ত ঘটনার শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। আয়োজকরা বলেন, “শিয়া নয়, সুন্নি নয়—আমরা উম্মতে মুহাম্মদ (সা.)।

ইমাম হাসান ও ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগ সমগ্র মুসলিম উম্মাহর জন্য অনুকরণীয়।

তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই শোক মিছিলের আয়োজন করা হয়েছে। শোক মিছিলটি নতুন বাজার থেকে শুরু হয়ে বগুড়া রোড, সদর রোড ও হাসপাতাল রোড প্রদক্ষিণ করে পুনরায় নতুন বাজার এলাকায় এসে শেষ হয়। পুরো কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন এবং শান্তিপূর্ণ পরিবেশে শোক মিছিল সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category