বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বাকেরগঞ্জে ৬ স্বর্নের দোকানে ডাকাতি, হামলায় আহত এএসআই

বাকেরগঞ্জে ৬ স্বর্নের দোকানে ডাকাতি, হামলায় আহত এএসআই

Sharing is caring!

বরিশালের বাকেরগঞ্জের কলসকাঠি গ্রামে ৬ টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। পাশপশি ডাকাতদলের হামলায় বাকেরগঞ্জ থানা পুলিশের এএসআই জসিম গুরুত্বর আহত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) আবুল কালাম। স্থানীয়রা জানান, বুধবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বাকেরগঞ্জ থানাধীন কলসকাঠী বাজারে একদল ডাকাত হানা দেয়। এরআগে তারা ২-৩ টি স্পীডবোটে করে তারা কলসকাঠী বাজারে আসে। শুরুতে তারা আইন শৃঙ্খলা বাহিনীর (ডিবি পুলিশ) পরিচয় দিয়ে ব্যাংকের নাইট গার্ডসহ বাজারে থাকা লোকজনকে ধরে পেছন থেকে হাত বেধে দেয়। এরপর সবাইকে বাজারের সেবা ফার্মেসী নামক একটি ওষুধের দোকানে নিয়ে আটকে রাখে। ঘটনার কাছাকাছি থাকা থানা পুলিশের একটি টহল দল বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যায় এবং ডাকাতদলের ৪/৫ সদস্যকে দেখে চ্যালেঞ্জ করে। এরমধ্যেই পুলিশ দলের নেতৃত্বে থাকা এএসআই জসিমের পেছন দিয়ে লোহার রড দিয়ে মাথার ওপর আঘাত করে ডাকাত দলের সদস্যরা। এরপর তাকেওসহ অন্যদের হাত পেছন থেকে বেধে ওই ফার্মেসিতে নিয়ে আটকে রাখে। বাজারের ব্যবসায়ীরা জানান, ডাকাতদলের সদস্যরা বাজারের লক্ষী জুয়েলার্স, কলসকাঠী অলঙ্কার ভবন, কানাই কর্মকারের স্বর্নের দোকান, পাল অলঙ্কার ভবন, সোনার গহনা ভবনসহ ৬ টি স্বর্নের দোকানে লুটপাট চালায়। ব্যবসায়ীদের দাবী এ লুটপাটে ৬০ ভরির ওপরে স্বর্ণ, ১ শত ভরির ওপরে রুপা ও নগদ কয়েকলাখ টাকা লুট করে নিয়ে গেছে ‍দুর্বৃত্তরা। জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) আবুল কালাম জানান, খবর পেয়ে থানা পুলিশের অন্য সদস্যরা ঘটনাস্থলে আসলেও তার আগে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থা সংকটাপন্য হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। এদিকে ডাকাত দলের সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ওই এলাকার মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD