বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বিসিসিতে আবেদনে কমলো গ্রাহকের হোল্ডিং ট্যাক্স

বিসিসিতে আবেদনে কমলো গ্রাহকের হোল্ডিং ট্যাক্স

Sharing is caring!

বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) আবেদনের পরিপ্রেক্ষিতে এক গ্রাহকের বার্ষিক হোল্ডিং ট্যাক্সের পরিমাণ উল্লখযোগ্য মাত্রায় হ্রাস করেছে কর্তৃপক্ষ।

জানা যায়, ২০১৪-১৫ অর্থবছর পর্যন্ত সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের নিউ কলেজ রোড বৈদ্যপাড়া এলাকার শামীম হোসেন তার একটি টিনের ঘরবাবদ বার্ষিক ৪০৫ টাকা করে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করে আসছিলেন। কিন্তু এরপরের অর্থবছরে ভুলবশত কর বৃদ্ধিসংক্রান্ত একটি নোটিশ প্রদান ও শুনানীতে তার ওই ঘরবাবদ হোল্ডিং ট্যাক্স বহুগুণে বাড়িয়ে ২ হাজার ১৬০ টাকা করা হয়।

পরবর্তীতে ওই ঘটনায় আপত্তি জানিয়ে শামীম বসিকে একটি আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেন বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে তা তদন্তের নির্দেশ দেন।

সর্বশেষ তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) প্রধান রাজস্ব কর্মকর্তা শামীমের ৪৮০ বগর্ফুট আয়তনের ঘরের বার্ষিক মূল্যায়ন ৮ হাজার টাকার পরিবর্তে ৫ হাজার টাকা পুনর্নির্ধারণ করেন। ফলে মূল্যায়নের ২৭ শতাংশ হিসেবে বর্তমানে শামীমের হোল্ডিং ট্যাক্স ২ হাজার ১৬০ টাকার জায়গায় কমে গিয়ে দাঁড়ায় ১ হাজার ৩৫০ টাকায়।

বিষয়টি নিশ্চিত করে বসিকের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু জানান, এ ধরনের ঘটনা খুব কম শোনা যায়। যার হোল্ডিং ট্যাক্স কমেছে সেই গ্রাহক এ ঘটনায় খুবই খুশি হয়েছেন। পাশাপাশি তিনি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD