বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
যাত্রী ছাউনিতে জন্ম নেয়া শিশু হাসান মায়ের সাথে ভিকটিম সাপোর্ট সেন্টারে

যাত্রী ছাউনিতে জন্ম নেয়া শিশু হাসান মায়ের সাথে ভিকটিম সাপোর্ট সেন্টারে

Sharing is caring!

বরিশাল নগরের চরকাউয়া খেয়াঘাট এলাকার যাত্রী ছাউনিতে জন্ম নেয়া ছেলে সন্তানটিকে তার মায়ের সাথে ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছেন।

বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানা পুলিশের তত্ত্বাবধায়নে নিরাপত্তাজনিত কারনে শিশুটিকে তার মায়ের সাথে ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে। সেখানে তাদের দেখভাল করার জন্য নারী পুলিশ সদস্যদের সার্বোক্ষনিক দায়িত্ব দেয়া হয়েছে। আর পুলিশের নারী সদস্য রিপা আক্তারসহ সকলেই বেশ ব্যস্ত সময় পাড় করছেন শিশুটি ও তার মায়ের দেখভালের মধ্যদিয়ে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) শিশুটির শারিরীক অসুস্থতা দেখা দিলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসকদের কাছে নিয়ে আসা হয়। তবে সার্বিকভাবে ৭ দিন বয়সী এই শিশুটি ভালো রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

শিশুটির সাথে আসা এসআই আকলিমা জানান, ৭ দিন বয়সী এই ছেলে শিশুটির নাম রাখা হয়েছে হাসান। তার মা মানসিকভাবে ভারসাম্যহীন, তাই তার মা ও শিশুটিকে কোতোয়ালি মডেল থানার পাশে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। যেখানে আমাদের নারী সদস্যরা শিশুটি ও তার মায়ের দেখভাল করছে। এদিকে হাসপাতালে দায়িত্বরত এসআই নাজমুল হুদা জানান, ওই নারীর স্বজনদের খোজা হচ্ছে, পাশাপাশি তিনি যাতে সুস্থ হয়ে উঠতে পারেন সে দিকে খেয়াল রাখা হচ্ছে।

উল্লেখ্য গত বুধবার (১১ এপ্রিল) সন্ধ্যায় বরিশাল নগরের চরকাউয়া খেয়াঘাট এলাকার যাত্রী ছাউনিতে মানসিক ভারসাম্যহীন এক নারী ফুটফুটে একটি বাচ্চা প্রসব করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম-পিপিএম মানসিক ভারসাম্যহী ওই নারীসহ শিশুটির খোজ-খবর নিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যান।

এসময় তিনি বাচ্চা ও মানসিক ভারসাম্যহীন (পাগলী) মায়ের চিকিৎসার খোজ খবর নেন। পাশাপাশি বাচ্চা ও মায়ের সার্বাধিক চিকিৎসা সেবা দিতে শেবাচিম কর্তৃপক্ষ ও সমাজ সেবা অধিদপ্তরের সংশ্লীষ্টদের সাথে কথা বলেন। একইসাথে শিশুটি ও তার মায়ের নিরাপত্তার স্বার্থে মহিলা পুলিশ নিযুক্ত করেন। চিকিৎসা শেষে তাদের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD