বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
‘চুমো ও আদরের দৃশ্য আছে, চলো রিহার্সাল করি’

‘চুমো ও আদরের দৃশ্য আছে, চলো রিহার্সাল করি’

Sharing is caring!

‘তোমাকে ক্যামেরার সামনের জড়তা কাটাতে হবে। ছবিতে অনেক আদর ও চুমুর দৃশ্য আছে। চলো সেগুলো রিহার্সাল করি।’ কেরিয়ারের শুরুতে বলিউড অভিনেত্রী জেরিন খানকে ঠিক এভাবেই বলেছিলেন এক পরিচালক। সম্প্রতি একটি বিনোদন ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে সেই বাজে অভিজ্ঞতার কথা শেয়ার করেন নায়িকা।

যদিও সেই পরিচালকের নাম উল্লেখ করেননি জেরিন। বলেন, তখন আমি বলিউডে নতুন। কিন্তু সে সময় আমি প্রতিবাদ করেছিলাম। বলেছিলাম, ‘আমি কোনো চুমোর দৃশ্যের রিহার্সাল করতে পারব না। তার পরও ওই পরিচালক বার বার আমাকে একই কথা বলে যাচ্ছিলেন। পরে আমি কাজ ছেড়ে চলে আসি।’

জেরিন আরও শেয়ার করেন, বলিউড ইন্ডাস্ট্রিতে তার কাছের এক বন্ধু তাদের এই সম্পর্কের বাইরে আরও বেশি কিছু হওয়ার অফার দিয়েছিলেন। বিনিময়ে কাজ পাইয়ে দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। জেরিনের দাবি, ‘সেখানেও আমি সতর্ক ছিলাম।’

বলিউডে কাস্টিং কাউচের অভিযোগ বেশ পুরনো। নতুন মুখ থেকে নামি অভিনেত্রী, অনেকেই যৌনতার পরিবর্তে কাজের প্রস্তাব পেয়েছেন। এর আগে রাধিকা আপ্তে, কাল্কি, তিসকা চোপড়ারা এ বিষয়ে মুখ খুলেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দেখানো পথে ইন্ডাস্ট্রির অন্ধকারে আলো ফেললেন জেরিনও।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD