শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
‘মুঘল’ সিনেমায় ফিরছেন আমির খান

‘মুঘল’ সিনেমায় ফিরছেন আমির খান

Sharing is caring!

টি-সিরিজের প্রতিষ্ঠাতা ও বলিউডের কিংবদন্তি গুলশান কুমারের চরিত্রে ‘মুঘল’ বায়োপিকে ফিরছেন আমির খান। সিনেমাটির প্রযোজক হিসেবে আমির খান এটাও জানালেন, গত বছরে কাজ থেমে যাওয়া সিনেমাটির জন্য তিনি অক্ষয় কুমার, বরুণ ধাওয়ান ও কপিল শর্মাকেও প্রস্তাব দিয়েছিলেন। কেউ রাজি না হওয়ায় এখন নিজেই চরিত্রটিতে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

কিন্তু অক্ষয়, বরুণ, কপিল কেন বলিউডের অন্যতম কিংবদন্তি গুলশান কুমারের চরিত্রে অভিনয়ের সুযোগ হাতছাড়া করলেন? সমস্যা কাহিনীতে বা এর চরিত্রে নয়। সমস্যা ধরা পড়ে স্বয়ং সিনেমাটির পরিচালকের চরিত্রে। পরিচালক সুভাষ কাপুরের সঙ্গে সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু ২০১৮ সালে #মিটু আন্দোলনের ধাক্কা তার গায়ে এসেও লাগে। ফলে বিতর্কিত হয়ে পড়ে তার চরিত্র। এরূপ পরিস্থিতিতে এই পরিচালকের সঙ্গে কাজ করা যেকোন তারকা অভিনেতার ক্যারিয়ারের জন্য ঝুঁকিপূর্ণ। নিজের গায়ে কলঙ্ক কে লাগাতে চায়? ফলশ্রুতিতে ২০১৮’র অক্টোবরে সিনেমার কাজ ছেড়ে দেন আমির খান। 

গুলশান কুমার

সম্প্রতি হিন্দুস্তান টাইমস পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে আমির খান জানিয়েছেন, তিনি তার সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করেছেন। ‘মুঘল’ সিনেমার কাজ শুরু করছেন তিনি। পরিচালক সুভাষের সঙ্গে সিনেমাটিতে তিনি নিজেই গুলশান কুমার চরিত্রে অভিনয় করবেন।

আমির খান প্রায় এক বছর পর সিনেমাটির কাজে ফেরার ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানান, সুভাষকে শাস্তি দেওয়া তিনি ও তার স্ত্রী কিরণ বেদী মেনে নিতে পারেননি। তারা নিজেদের মধ্যে অনেক আলোচনা করেছেন। একটা মানুষের অতীত কর্মের ফলে তার রুটি-রুজি বন্ধ করে দেওয়া কতটা মানবিক? প্রশ্নটি তাদের মনে ঘুরপাক খেত। 

এ প্রসঙ্গে আমির খান বলেন, আমি ও কিরণ সিনেমাটি প্রযোজনা করছিলাম এবং আমি এটাতে অভিনয়ও করছিলাম। কাজটি যখন শুরু করি তখন আমরা জানতাম না যে সুভাষ কাপুরের বিরুদ্ধে কোন মামলা আছে। আমার বিশ্বাস এটা পাঁচ-ছয় বছর পুরনো একটা মামলা ছিল। এটা আলোচিত কিছু ছিল না। গত বছরে #মিটু আন্দোলনের সময় ব্যাপারটা জানাজানি হয়। আমরাও তখনই এটা জানতে পারি। আমরা প্রচণ্ড বিরক্ত হই। আমি ও কিরণ এ নিয়ে দীর্ঘ আলোচনা করি। এক সপ্তাহেরও বেশি সময় ধরে আমরা খুব দ্বিধান্বিত ছিলাম।’

এরপর সিনেমার কাজ বন্ধ হয়ে যায়। প্রায় এক বছর পর কেন আবার সিনেমাটির কাজ শুরু করছেন তিনি? উত্তরে তিনি জানান, আমি রাতে ঘুমাতে পারতাম না। আমার অসতর্ক কাজের জন্য একজন মানুষের কাজ করার অধিকার নষ্ট হয়ে গেল, তার রোজগার বন্ধ হয়ে গেল। আমি ও কিরণ অনেক নারীর সঙ্গে কথা বলি যারা ইতোপূর্বে সুভাষ কাপুরের সঙ্গে কাজ করেছেন। তাদের কেউই তার বিরুদ্ধে কোন অভিযোগ আনেননি। বরং বিপরীতক্রমে প্রশংসাই করেছেন সবাই। হ্যাঁ, তার মানে এই নয় যে, অতীতে কারও সঙ্গে তার খারাপ ব্যবহার অসম্ভব। তাই বলে সবকিছু নতুন করে তো শুরু করাই যায়।

আমির খান আরও জানান, এই চরিত্রটির জন্য তিনি অক্ষয় কুমার ও বরুণ ধাওয়ানকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু গুলশান কুমারের ছেলে ভূষণ কুমার বলেন, ‘চরিত্রটি তোমারই জন্য আমির’। হ্যাঁ, চরিত্রটি ও সিনেমাটির পাণ্ডুলিপি আমির খানের খুব পছন্দ। তাই গুলশান কুমার চরিত্রেই আমির খানকে তার ভক্তরা শিগগিরই দেখতে পাবেন বলে আশা করা যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD