বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সমাজ থেকে মাদক নির্মূল করতে পারলে দেশ এগিয়ে যাবে

সমাজ থেকে মাদক নির্মূল করতে পারলে দেশ এগিয়ে যাবে

Sharing is caring!

বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম-বিপিএম (বার), পিপিএম বলেছেন, সকল অপরাধের মূলে হচ্ছে মাদক। মাদক মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, সমাজ থেকে মাদক নির্মূল করতে পারলে দেশ আরও এগিয়ে যাবে। এখনও যেসব মাদক ব্যবসায়ী ও সেবীরা আত্বসমর্পণ করেননি তাদের আত্বসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহব্বান জানাচ্ছি। বরিশাল পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের আয়োজনে রোববার (০৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় আত্বসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসা মাদক ব্যবসায়ী/সেবীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  এসময় তিনি সকল মাদক সেবি ও বিক্রেতাদের মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আবারো আহবান জানান।  তিনি বলেন, মাদকের কারনে ব্যাক্তি, পরিবার, সমাজ সবই নষ্ট হয়। তাই মাদক ছেড়ে সুপথে আসতে বলেন তিনি।  ডিআইজি বলেন, বরিশাল বিভাগে ১ হাজার ৩ শত’র মতো আত্মসমর্পনকারী মাদকসেবী ও ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছি আমরা।  আমাদের উদ্দেশ্য হলো মাদক ছেড়ে যেন সবাই স্বাভাবিক জীবনে ফিরে আসে। বরিশালের পুলিশ সুপার সাইফুল ইসলাম-বিপিএম (বার) এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআই জি এহসান উল্লাহ, মহিউদ্দিন মানিক-বীর প্রতিক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম ইকবাল, নারীনেত্রী রাহিমা সুলতার কাজল। সভার শেষে আত্বসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসা মাদক ব্যবসায়ী/সেবীদের নিয়ে “স্বপ্নতরী” সংগঠনের শুভ উদ্বোধন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম।  উল্লেখ্য রোববারের এ মতিবিনিময় সভায় ৬জন মাদক সেবী ও ব্যবসায়ী আত্মসমর্পন করে। এর আগে ২২৩জন মাদক সেবী ও ব্যবসায়ী আত্মসমর্পন করেছিলো। ২২৯ জন আত্মসমর্পন কারীদের পুনর্বাসনের জন্য তাদের সমন্ময়ে স্বপ্ন তরী নামে একটি সমিতি গঠন করা হয়। এই সমিতির মাধ্যমে আত্মসমর্পন কারীরাদের ভবিষৎ জীবন উন্নয়নের চেষ্টা চলছে।  যার প্রাথমিক পর্যায়ে বর্তমানে ৫৫ জন সদস্য রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD