বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সেনাবাহিনীতে চাকুরি দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মাসাৎ : আটক-১

সেনাবাহিনীতে চাকুরি দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মাসাৎ : আটক-১

Sharing is caring!

বরিশাল র‌্যাব-৮ এর অভিযানে ভূয়া নিয়োগপত্র প্রদানের সক্রিয় চক্রের সদস্য মোঃ মবিনুর রহমানকে আটক করা হয়েছে। তাকে বৃহষ্পতিবার দিবাগত রাতে পিরোজপুর জেলার নেছারাবাদ ‍উপজেলা থেকে আটক করা হয়। শুক্রবার (০৬ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব। র‌্যাব জানায়, আটক মোঃ মবিনুর রহমান (৫৩) বরিশালের বাবুগঞ্জ উপজেলার পশ্চিম ভুতেরদিয়া এলাকার মৃতঃ আঃ বারি আকনের ছেলে। সে দীর্ঘদিন ধরে ভূয়া নিয়োগপত্র দিয়ে সেনাবাহিনীতে বিভিন্ন বেসামরিক পদে লোক ভর্তি করার নামে সাধারণ মানুষের নিকট হতে অর্থ সংগ্রহ করে আসছিল। আটক মবিনুর নিজেকে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার বলে সাধারণ মানুষের কাছে পরিচয় দিত।

জব্দকৃত মালামাল

ধৃত আসামী বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন বেসামরিক পদে চাকুরী দেওয়ার নামে ৮/১০ জনের নিকট থেকে অর্থ গ্রহন করেছে।  পরবর্তীতে চাকুরী প্রার্থী সৌরভ দাস, আকাশ পাল, রিয়াদুল ইসলাম, বিশ্বজিৎ দাস, অনুপ কুমার বসু ও আমিনুর রহমানের চাকুরী হয়েছে জানিয়ে গত ২১ আগষ্ট ইবনে সিনা হাসপাতাল এ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার, যশোরে মেডিকেল করায়। পাশাপাশি প্রত্যেকের নিকট থেকে টাকা দাবি করে।  এতে অভিভাবকদের সন্দেহ হয় মবিনুরের প্রতি। র‌্যাব সদস্যরা মবিনুরকে আটকের পর জিজ্ঞাসাবাদ করলে, প্রথমে সে নিজেকে একজন বাংলাদেশ সেনাবাহিনীর একজন ওয়ারেন্ট অফিসার হিসাবে পরিচয় দেয়। পরবর্তীতে আবার সেনাবাহিনীর সদস্য নয় বলে জানান। এছাড়া মবিনুর বিভিন্ন লোকজনদেরকে চাকুরী দেয়ার কথা বলে বিভিন্ন সময়ে টাকা পয়সা নিয়ে চাকুরী না দিয়া উক্ত টাকা আত্মসাৎ করেছে বলে স্বীকার করেছে বলে র‌্যাব জানায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD