বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
সাকিবকে হটিয়ে তাইজুলের দ্রুততম ১০০ উইকেটের রেকর্ড

সাকিবকে হটিয়ে তাইজুলের দ্রুততম ১০০ উইকেটের রেকর্ড

Sharing is caring!

সাকিব আল হাসান ও মোহাম্মদ রফিককে হটিয়ে টেস্টে বাংলাদেশের হয়ে দ্রুততম ১০০ নেওয়ার রেকর্ড গড়লেন তাইজুল ইসলাম। ইহসানউল্লাহ জানাতকে সরাসরি বোল্ড করে দারুণ কীর্তি গড়েন এই বাঁহাতি।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্ট খেলতে মাঠে নামে বাংলাদেশ ও আফগানিস্তান। যেখানে টসে জিতে ব্যাটিংয়ে নামে আফগানরা। দলী ১৩ ও নিজের সপ্তম ওভারে ব্যক্তিগত ৯ রানে থাকা জানাতকে ফেরান তাইজুল। এরই সঙ্গে বাংলাদেশের দ্রুততম বোলার হিসেবে টেস্টে ১০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তাইজুল।

এর আগের রেকর্ডধারী সাকিব ২৮ টেস্টে ১০০ উইকেট নিয়েছিলেন। যেখানে বর্তমানে ৫৫ টেস্টে তার বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ২০৫টি উইকেট রয়েছে। আর সাবেক বাঁহাতি তারকা স্পিনার মোহাম্মদ রফিক ৩৩ টেস্টে ১০০ উইকেট নিয়ে তার ক্যারিয়ার শেষ করেছিলেন। রফিক আবার বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ১০০ উইকেট নিয়েছেন।

দ্রুততম ১০০ উইকেটের বিশ্ব রেকর্ডটি অবশ্য টিকে রয়েছে ১২৩ বছর ধরে। ১৮৯৬ সালে ইংল্যান্ডের প্রয়াত ফাস্ট বোলার জর্জ লোহম্যান জোহান্নেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ১৬ টেস্টে এই অনন্য কীর্তি গড়েছিলেন।

এ ম্যাচের আগে তাইজুল ২৪ টেস্টে ৯৯ উইকেট পেয়েছিলেন। যেখানে তার ইকোনোমি ছিল ৩.২০ ও বোলিং গড় ৩১.০৪। এক ম্যাচে সেরা বোলিং ফিগার ১৭০ রানে ১১ উইকেট। আর এক ইনিংস ৩৯ রানে ৮ উইকেট। পাঁচ উইকেট পেয়েছেন ৭বার ও ম্যাচে ১০ উইকেট নিয়েছেন একবার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD