বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে ব্যাটারিচালিত রিক্সা বন্ধের প্রতিবাদে সমাবেশ-মিছিল

বরিশালে ব্যাটারিচালিত রিক্সা বন্ধের প্রতিবাদে সমাবেশ-মিছিল

Sharing is caring!

ব্যাটারিচালিত রিক্সা বন্ধের প্রতিবাদে ও প্রয়োজনীয় নীতিমালা চালু করে রিক্সা চলার অনুমতি দেয়ার দাবীতে সমাবেশ, মিছিল কর্মসূচি পালন করা হয়েছে। বরিশাল রিক্সা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন, ব্যাটারিচালিত রিক্সা সংগ্রাম কমিটি ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উদ্যোগে বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে সমাবেশ কর্মসূচি পালন করা হয়। সমাবেশ সভাপতিত্ব করেন রিক্সা ইউনিয়নের কন্ট্রোল কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন দিদার ও পরিচালনা করেন রিক্সা ইউনিয়নের দপ্তর সম্পাদক সুশান্ত সুকুল।  বক্তব্য রাখেন রিক্সা ইউনিয়নের উপদেষ্টা ও বাসদ বরিশাল জেলার আহবায়ক ইমরান হাবীব রুমন, বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, রিক্সা ইউনিয়নের নেতা বাবুল তালুকদার, মহসীন মীর প্রমুখ। এসময় বক্তারা বলেন, গত ২ সপ্তাহ ধরে নগরীর বিভিন্ন স্থানে প্রশাসনের পক্ষ থেকে ব্যাটারিচালিত রিক্সা ভাংচুর, রিক্সা শ্রমিকদের মারধর-হয়রানি, ব্যাটারি মটর খুলে নেয়াসহ নানাবিধ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এই রিক্সাগুলির সাথে অর্ধ লক্ষ পরিবারের জীবন-জীবিকা যুক্ত, যারা এখন অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে। শ্রমিকদের পক্ষ থেকে বারবার প্রশাসনকে নির্দিষ্ট রাস্তায় বা নির্দিষ্ট ডিজাইন করে গাড়ি চলাচলের অনুমতি দেয়ার অনুরোধ করা হলেও তা উপেক্ষা করেই নির্বিচারে রিক্সা উচ্ছেদ করে শ্রমিকের পেটে লাথি মারা হচ্ছে। বক্তারা চলমান অভিযান বন্ধ করে ও রিক্সা চলাচলের অনুমতি দিয়ে রিক্সাশ্রমিকদের বাঁচতে দেয়ার জন্য প্রশাসনের কাছে আহবান জানান। সমাবেশ শেষে নগরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD