শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
নগর ভবনের কমকর্তা-কর্মচারীরা স্বভাব পাল্টান : মেয়র সাদিক

নগর ভবনের কমকর্তা-কর্মচারীরা স্বভাব পাল্টান : মেয়র সাদিক

Sharing is caring!

শহর সমাজসেবা অধিদপ্তরাধীন শহর সমাজসেবা কার্যক্রমের আওতায় ২০১৮- ১৯ অর্থ বছরের বরিশাল মহানগর এলাকার ৮টি ওয়ার্ডের ৬০১ জন প্রবীণের মাঝে ভাতা বই বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুর ১২টায় নগর ভবন সম্মুখে ভাতা বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবীনদের কথা চিন্তা করে বয়স্ক ভাতা চালু করেছেন। যাতে প্রকৃত বয়স্করা এ সুবিধা পান এবং ভাতা প্রদানে স্বচ্ছতা ফিরিয়ে আনতে প্রথমবারের মতো নতুন এ ভাতা বই চালু করা হলো। তিনি প্রবীনদের দেশের সন্মানিত ব্যক্তি হিসেবে উল্লেখ করে তাঁদের চিকিৎসার জন্য সিটি কর্পোরেশন থেকে সম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

তিনি বলেন, জনগনের টাকায় নগর ভবনের কর্মকর্তা কর্মচারী বেতন প্রদান করা হয়। কোন কর্মচারী সেবা প্রদান না করে কাউকে কোন হয়রানী করলে সেই কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। কর্পোরেশনের কেউ কারো সাথে খারাপ ব্যবহার করতে পারবেনা। কর্মকর্তা কর্মচারী এখনো যারা ভালো হননি তাদের বলছি পরিবর্তন হউন, স্বভাব পাল্টান।

মেয়র বলেন, আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমি পরিবারের সাথে সময় দেইনা। জনগনের বাইরে আমার কোন সংসার নাই। আমি সকলকে সাথে নিয়ে সুন্দর আগামীর বরিশাল গড়তে চাই।

অনুষ্ঠানে বিসিসির প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, রফিকুল ইসলাম খোকন, আয়শা তৌহিদ লুনা, শহর সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক আল মামুন তালুকদার, শহর সমাজসেবা অফিসার জাবের আহমেদসহ স্থানীয় সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিররা উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

জানা গেছে, অনুষ্ঠানে নগরীর ৩,৪,৫,৬,৭,৮,৯ ও ১০ নম্বর ওয়ার্ডের বয়স্ক ভাতা প্রাপ্ত সুবিধাভোগী ৬০১ জন প্রবীনের মাঝে নতুন ভাতা বই বিতরন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD