সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
আশ্রয়ন প্রকল্পের ২ শতাংশের পরিবর্তে জালিয়াতির মাধ্যমে ২ একর জমির দলিল,  আটক-১

আশ্রয়ন প্রকল্পের ২ শতাংশের পরিবর্তে জালিয়াতির মাধ্যমে ২ একর জমির দলিল,  আটক-১

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় আশ্রয়ন প্রকল্পের ২ শতক বন্দোবস্ত পাওয়া জমি জাল জালিয়াতির মাধ্যমে শ্রেনী পরিবর্তন করে ২ একর জমির দলিল সম্পাদন করার দায়ে আলমগীর হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার(১৩ নভেম্বর)দুপুরে ওই জমির নামজারি করতে এলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীকের নির্দেশে তাকে আটক করা হয়।

এ ঘটনায় ওই ব্যক্তিসহ অজ্ঞাতনামা সহযোগিদের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

উপজেলার মহিপুর  সদর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা গোলাম মস্তফা বাদি হয়ে এ অভিযোগ দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, ২০২০ সালে কুয়াকাটা পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলমগীর হোসেন মুজিব বর্ষের ২ শতাংশ জমির পরিবর্তে জাল জালিয়াতির মাধ্যমে কুয়াকাটা মৌজার ৫৭ নং জেএল এর ১ নং খাস খতিয়ানের ২১০৪, ২১০৫ ও  ২১১১ দাগের ২ একর জমির জাল দলিল তৈরী করেন।

এতে আরো উল্লেখ করা হয় এর আগে আশ্রয়ন প্রকল্পের ২ শতক জমির শ্রেণি পরিবর্তন করে নেওয়ার বিষয় আমলে নিয়ে অধিকতর তদন্ত করেছে দুদক।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া পটুয়াখালী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD